বিকাশ ৫০ টাকা বোনাস অ্যাড মানি করলেই (সবাই পাবেন)

নতুন মাস এলো নতুন বিকাশ বোনাস অফার নিয়ে। জুনের শুরুতেই বিকাশ নিয়ে এলো দারুণ একটি ক্যাশব্যাক ক্যাম্পেইন। এই অফারের আওতায় আপনি ৫০ টাকা বোনাস নিতে পারবেন বিকাশ একাউন্টে অ্যাড মানি করে। এজন্য আপনাকে দুটি কাজ করতে হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার বিকাশ নম্বরে অ্যাড মানি করে পেয়ে যাবেন এই বোনাস।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সকল বিকাশ গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন। ইতোপূর্বে আমরা কিছু কিছু বিকাশ অফার দেখেছি যেগুলো নির্দিষ্ট কিছু গ্রাহকদের জন্য প্রযোজ্য ছিল। কিছু কিছু ক্ষেত্রে বিকাশ অ্যাপ থেকে নোটিফিকেশন কিংবা মেসেজ দিয়ে সেসব গ্রাহকদের জানানো হয়েছিল অফারটির কথা। কিন্তু আজকের অফারটি যেকেউ গ্রহণ করতে পারবেন।

শুরুতেই যেমনটি জানিয়েছি এটি হচ্ছে একটি অ্যাড মানি অফার। অর্থাৎ এই অফারটি নিতে চাইলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা বিকাশ একাউন্টে এড মানি করতে হবে। আপনি হয়ত এর আগেও এ ধরনের অফার গ্রহণ করেছেন। আজকের অফারটি নিতে চাইলে আপনাকে ব্যাংক থেকে বিকাশে এবং কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করতে হবে। 

৩৭৫০ টাকা কার্ড টু বিকাশ অ্যাড মানি করলে পাচ্ছেন ৩০ টাকা ক্যাশব্যাক। যে বিকাশ একাউন্টে অ্যাড মানি করা হবে, সে একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে। আবার ৩৭৫০ টাকা ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করলে পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক। এক্ষেত্রেও আগের মতই যে বিকাশ একাউন্টে অ্যাড মানি করা হবে, সে একাউন্টেই ক্যাশব্যাক প্রদান করা হবে।

​​তার মানে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে ভিসা বা মাস্টার কার্ড থেকে ৩,৭৫০ টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ৩০ টাকা ক্যাশব্যাক। এছাড়া ব্যাংক টু বিকাশের মাধ্যমে ৩,৭৫০ টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন আরো ২০ টাকা ক্যাশব্যাক। এভাবে সর্বমোট ৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

অর্থাৎ আপনি যদি এই অফারটি নিতে চান তাহলে আপনার কার্ড থেকে (ভিসা কার্ড, মাস্টার কার্ড) বিকাশ এপের কার্ড-টু-বিকাশ ফিচারের মাধ্যমে ৩৭৫০ টাকা অ্যাড মানি করতে হবে। তাহলে আপনি পাবেন ৩০ টাকা বোনাস। এরপর আপনার ব্যাংক একাউন্ট থেকে ঠিক ৩৭৫০ টাকা বিকাশ একাউন্টে পাঠাতে হবে। তাহলেই আপনি পাবেন ২০ টাকা বোনাস। তাহলে মোট ৫০ টাকা বোনাস হলো। 

বিকাশ ৫০ টাকা বোনাস অ্যাড মানি করলেই (সবাই পাবেন)

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

লেনদেন সম্পন্ন হওয়ার পরবর্তী কার্যদিবসের মধ্যে গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাক প্রেরণ করা হবে। লেনদেন সম্পন্ন হওয়ার পর ক্যাশব্যাক পেতে গ্রাহকের বিকাশ একাউন্ট স্ট্যাটাস সচল অবস্থায় থাকতে হবে।

মনে রাখবেন, বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো ভাবে ক্যাম্পেইনের টাইমলাইন কিংবা শর্তাবলিতে পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফারটিই বাতিল করার অধিকার রাখে।

অফারটি চলবে ১ থেকে ১৫ জুন, ২০২২ পর্যন্ত। কেমন লাগল বিকাশের এই নতুন অ্যাড মানি অফার? আপনি কি এটি গ্রহণ করেছেন? আপনার মতামত কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading