উইন্ডোজ ৮.১ এর স্টার্ট বাটনে আসছে শাট-ডাউন ও রিস্টার্ট অপশন!

মাইক্রোসফট নির্মিত কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর পরবর্তী আপডেট (৮.১) প্রিভিউ ভার্সন মুক্তি পাবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই। আগেই জেনে থাকার কথা, নতুন এই আপডেটের সাথে উইন্ডোজ এইটে আবারও স্টার্ট বাটনের প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে।

কিন্তু সেই সাথে স্টার্ট বাটনের অন্যতম বহুল ব্যবহৃত ফিচার- শাটডাউন/রিস্টার্ট অপশনও ফিরে আসবে। উইন্ডোজ সার্ভার ২০১২ আর২ এর ফাইনাল প্রিভিউ ইতোমধ্যেই রিলিজ করা হয়েছে যাতে স্টার্ট আইকন এবং এর নতুন ফাংশনের কার্যকারীতা পাওয়া যায়।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ঐতিহ্যবাহী স্টার্ট মেন্যুর সাথে আরও কিছু বাড়তি নেভিগেশন কন্ট্রোল পাওয়া যাবে। স্টার্ট আইকনের উপর মাউসে রাইট ক্লিক করলে উইন্ডোজ ৮ এর মত পাওয়ার ইউজার অপশনের পাশাপাশি এখন থেকে শাট ডাউন এবং রিস্টার্ট বাটনও দেখা যাবে। ফলে পিসি অফ করার সময় আর চার্ম মেন্যু নিয়ে “ট্র্যায়াল” করতে হবেনা।

এছাড়া টাস্কবার এবং নেভিগেশন প্রোপার্টিতেও কিছু পরিবর্তন এসেছে। উইন্ডোজ ৮.১ এ স্ক্রিনের উপরের দিকের ডান কোণায় “হট কর্নার” অপশন বন্ধ করে রাখা, আপার লেফ্‌টে এপ সুইচ করা, বুট-টু-ডেস্কটপ প্রভৃতি টুইকস থাকবে।

২৬ জুন সান ফ্রানসিস্কোতে মাইক্রোসফট বিল্ড ডেভলপার কনফারেন্সে উইন্ডোজ ৮.১ প্রিভিউ রিলিজ করা হবে। এতে এক্সবক্স ওয়ান এপ্লিকেশন নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading