ফেসবুকের মোবাইল অ্যাপে ডার্ক মোড এসেছে (পরীক্ষামূলক)

ফেসবুকের মোবাইল অ্যাপে ডার্ক মোড এসেছে (পরীক্ষামূলক)

ফেসবুকের মূল মোবাইল অ্যাপে ডার্ক মোড পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। কিছু কিছু ব্যবহারকারীর মোবাইলে ফিচারটি চলে এসেছে। তাই বলা যায়, হয়ত নিকট ভবিষ্যতে সবার জন্য ফেসবুকের মূল মোবাইল অ্যাপে ডার্ক মোড চালু হবে।

উপরোক্ত স্ক্রিনশটগুলিতে দেখতে পাচ্ছেন, @NotFridayCraig নামের একজন টুইটারে পোস্ট করেছেন যে তিনি তার ফেসবুক অ্যাপ এ ডার্ক মোড ব্যবহার করতে পারছেন।

যারা এটি অ্যাক্সেস করতে পারেন তাদের জন্য ডার্ক মোড এখন ফেসবুক অ্যাপ এর সেটিংস এ একটি অপশন হিসাবে থাকবে।

ফেসবুক এর ভাষ্যমতে, বাছাইকৃত কিছু সংখ্যক ব্যবহারকারীদের মোবাইল অ্যাপে ডার্ক মোড এর পরীক্ষা চালানো হচ্ছে

বিভিন্ন জরিপে দেখা গেছে যে, অধিকাংশ মোবাইল ব্যবহারকারীগণ তাদের পছন্দের অ্যাপে ডার্ক মোড এর পেতে পছন্দ করেন। ব্যবহারকারীদের মধ্যে ডার্ক মোডের এই জনপ্রিয়তা দেখে অনেক অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানই তাদের অ্যাপে ডার্ক মোড ফিচারটি যুক্ত করেছে।

ফেসবুকের মালিকানাধীন অন্যান্য অ্যাপ, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এমনকি ফেসবুক লাইট অ্যাপেও ডার্ক মোড ফিচারটি রয়েছে।

যদিও বর্তমানে ব্যবহারকারীদের কিছু কিছু আইফোন অ্যাপে ফেসবুকের ডার্ক মোড পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত রিলিজে এটা এন্ড্রয়েডেও আসবে।

বোনাসঃ ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু করার উপায়

ফেসবুক এর ডেস্কটপ ভার্সনে ডার্ক মোড থাকলেও এর ফ্ল্যাগশিপ মোবাইল অ্যাপে ফিচারটি অনুপস্থিত। তবে চলমান অবস্থা দেখে এটি আশা করাই যায় যে, অদূর ভবিষ্যতে সকল ফেসবুক ব্যবহারকারীর জন্য ডার্ক মোড ফিচারটি উন্মুক্ত করে দেয়া হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading