উইন্ডোজ এক্সপির জন্য সিক্যুরিটি আপডেট দিল মাইক্রোসফট!

আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করে থাকলে নিশ্চয়ই জানেন, চলতি বছর ৮ এপ্রিল থেকে উইন্ডোজ এক্সপির অফিসিয়াল সাপোর্ট বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। এর পর থেকে বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া ১৩ বছরের পুরনো এই অপারেটিং সিস্টেমটির জন্য আর কোনো আপডেট/ বাগ ফিক্স রিলিজ করবেনা বলেই জানিয়েছিল সফটওয়্যার জায়ান্ট। কিন্তু সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরারে মারাত্নক এক নিরাপত্তা ত্রুটি দেখা দেয়ায় এক্সপি ব্যবহারকারীদের জন্যও আপডেট ইস্যু করে ‘মহানুভবতা’ দেখালো মাইক্রোসফট।

ইন্টারনেট এক্সপ্লোরারের সকল ভার্সনে প্রাপ্ত এই বাগটির মাধ্যমে হ্যাকাররা কম্পিউটারের পূর্ণ দখল নিয়ে নিতে পারে। ব্যবহারকারীকে শুধুমাত্র ম্যালিসিয়াস সাইটে প্রবেশ করিয়েই তার পিসিতে দূর থেকে সফটওয়্যার ইনস্টল করা, ফাইল এক্সেস-ডিলিট প্রভৃতি সম্ভব। আপনার কম্পিউটারে উইন্ডোজের যে ভার্সনই থাকুক না কেন, ইন্টারনেট এক্সপ্লোরার নিরাপদে ব্যবহার করতে চাইলে এই সিক্যুরিটি আপডেটটি ইনস্টল করে নিন। এজন্য পিসির কনট্রোল প্যানেলে সফটওয়্যার আপডেট চেকার অপশনটি কাজে লাগবে।

সর্বশেষ বাগটি চিহ্নিত হওয়ার পর পরই ঝুঁকি এড়াতে নিরাপত্তা বিশেষজ্ঞরা উইন্ডোজ পিসিতে গুগল ক্রোম বা ফায়ারফক্সের মত বিকল্প ব্রাউজার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। আর এখন মাইক্রোসফট আপডেট ইস্যু করে তাদের সফটওয়্যারের পক্ষে দ্রুত পদক্ষেপ নিল। অবশ্য কোম্পানিটি বলেছে, এই নির্দিষ্ট বাগের সুযোগ নিয়ে খুবই অল্প সংখ্যক হ্যাকিং আক্রমণের ঘটনা ঘটেছে।

সাপোর্ট শেষ হওয়ার পরেও বিভিন্ন দেশের বেশ কিছু সরকারি ও বেসরকারি সংস্থা মোটা অংকের অর্থের বিনিময়ে মাইক্রোসফটের নিকট থেকে উইন্ডোজ এক্সপির জন্য আপডেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেসব ফিক্স সাধারণ ব্যবহারকারীদের জন্য রিলিজ করা হবেনা। আর মাইক্রোসফট চাচ্ছে সবাই এখন উইন্ডোজের লেটেস্ট ভার্সন ব্যবহার করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading