‘মোবাইল অ্যাড নেটওয়ার্ক’ আনছে ফেসবুক

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক মোবাইল অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক লঞ্চ করার ঘোষণাদিয়েছে। ৩০ এপ্রিল কোম্পানিটির এফ৮ সম্মেলনে উন্মোচিত ‘অডিয়েন্স নেটওয়ার্ক’ নামের এই নতুন সেবার মাধ্যমে ডেভলপাররা তাদের থার্ড পার্টি অ্যাপে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন।

গত জানুয়ারি থেকেই অ্যাড নেটওয়ার্ক নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়ে আসছে ফেসবুক। এরপর প্রযুক্তি বিশ্বে এরকম একটি সম্ভাব্য সেবা চালুর ব্যাপারে গুজবও এসেছে। আর গতকাল অফিসিয়ালভাবেই অডিয়েন্স নেটওয়ার্কের স্বীকৃতি দিলেন মার্ক জুকারবার্গ।

এটি টুইটারের ‘মোপাব’ ও গুগলের ‘অ্যাডমব’ এর সাথে সরাসরি প্রতিযোগিতা করবে। সেবাটি চালুর ঘোষণা দেয়ার পর পরই ফেসবুকের শেয়ার মূল্য ১% এর বেশি বৃদ্ধি পায়।

অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার মোবাইল অ্যাপে তিন ফরম্যাটে বিজ্ঞাপন প্রদর্শণ করতে পারবেন। এগুলো হলো, ব্যানার, ইন্টেরেস্টিসিয়াল এবং ন্যাটিভ। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন নতুন বিজ্ঞাপনদাতাদের জন্য উপলভ্য হবে ফেসবুকের এই বিপণনমূলক সেবা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading