৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪.৬৫ ইঞ্চি স্ক্রিন নিয়ে এলো ওয়ালটন প্রিমো এক্স১

walton_primo_x1_2বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন “প্রিমো এক্স১” এর বিক্রি শুরু করেছে। ১০ মে শুক্রবার থেকে হ্যান্ডসেটটি উপলভ্য হয়েছে।

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসটি ১৮,৬৯০ টাকা দামের মধ্যে দারুণ সব ফিচার উপহার দিচ্ছে।

ওয়ালটন প্রিমো এক্স১ এ থাকছে গরিলা গ্লাস ২ সমৃদ্ধ ৪.৬৫ ইঞ্চি হাই ডেফিনিশন স্ক্রিন। এটি স্ক্র্যাচ বা দাগ প্রতিরোধী হওয়ায় ডিসপ্লের ওপর পলিথিন নির্মিত আলাদা প্রোটেক্টর ব্যবহার করতে হবেনা।

চলুন দেখে নিই ওয়ালটন প্রিমো এক্স১ এর মূল স্পেসিফিকেশনগুলো কী কীঃ

  • > এন্ড্রয়েড ৪.১.২ জেলিবিন ওএস
  • > ৪.৬৫ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে (৭২০ x ১২৮০পি, ৩১৬ পিক্সেল ডেনসিটি)
  • > ১.২ গিগাহার্টজ কোয়াডকোর সিপিইউ
  • > PowerVR SGX 544 জিপিইউ
  • > ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ১জিবি র‍্যাম (মাইক্রোএসডি কার্ড স্লট)
  • > ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, যাতে ১০৮০পি ভিডিও ধারণ করা সম্ভব
  • > ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা
  • > ডুয়াল সিম (লাইভ), ৩জি, ওয়াইফাই, ব্লুটুথ, ২১০০ এমএএইচ ব্যাটারি

……এবং আরও অনেক কিছু।

প্রিয়টেক লিখছেওয়ালটন প্রিমো এক্স১ হচ্ছে চীনা Gionee Dream D1 স্মার্টফোনের এর রিব্র্যান্ডেড ভার্সন।  চীন ও ভারতে এর মূল্য তুলনামূলক বেশি হলেও কার্যত বাংলাদেশের বাজারে হ্যান্ডসেটটি সস্তায়ই পাওয়া যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,332 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading