৫০ বিলিয়নতম অ্যাপ ডাউনলোডকারীকে ১০,০০০ ডলার দেবে অ্যাপল!

apple 50bn contest

অ্যাপলের আইটিউনস এপ্লিকেশন স্টোর ৫০ বিলিয়ন এপ ডাউনলোডের কাছাকাছি পৌঁছেছে। আর সেই সাথে মাইলস্টোন ডাউনলোডকারীর জন্য আরও একবার পুরস্কার ঘোষণা করেছে কোম্পানিটি।

২০০৮ সালে চালু হওয়া এই ডিজিটাল সফটওয়্যার স্টোরে এখন পর্যন্ত ৪৯.২৪ বিলিয়ন এপ ডাউনলোড সম্পন্ন হয়েছে এবং আরও চলছে। যে ব্যক্তি ঠিক ৫০ বিলিয়নতম এপটি ডাউনলোড করবেন তিনি ১০,০০০ ডলার এপ স্টোর ক্রেডিট পাবেন।

আর ৫০ বিলিয়নের পরবর্তী ৫০ জনের জন্য থাকবে ৫০০ ডলার গিফট কার্ড।

মাত্র ১৪ মাস আগে অ্যাপ স্টোরে ২৫ বিলিয়ন ডাউনলোড বেঞ্চমার্ক সম্পন্ন হওয়ার সময়ও একই প্রকার কনটেস্টের আয়োজন করেছিল অ্যাপল। তখন একজন চীনা নাগরিক জয়ী হয়ে ১০,০০০ ডলার গিফট বুঝে নেন। এবার হয়ত আপনার পালা!

অ্যাপ স্টোরে প্রথম ১ বিলিয়ন এপ ডাউনলোড সম্পন্ন হতে ৯ মাস সময় লেগেছিল। এরপর ৪ বছরের মাথায় এই সংখ্যা ২৫ বিলিয়নে উন্নীত হয়। আর প্রায় (+/-) পাঁচ বছরের মধ্যে স্টোরটির ডাউনলোড সংখ্যা ৫০ বিলিয়ন স্পর্শ করতে যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading