লিক হয়েছে এইচটিসি ওয়ানের মিনি ভার্সন “এম৪”

তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা এইচটিসির ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড ডিভাইস এইচটিসি ওয়ান এর ইউনিবডি ডিজাইন ও চমৎকার ফিনিশিং নিয়ে বেশ আলোচিত হচ্ছে। আর এজন্যই কোম্পানিটি সেটটির মিনি ভার্সন বাজারে আনার পরিকল্পনা করছে। ফোনএরিনার তথ্য অনুযায়ী, এইচটিসি ওয়ানের এই ছোট সংস্করণের কোডনেম  হবে “এম৪”;

ফোনএরিনা রিপোর্ট করছে, এইচটিসি এম৪ এর ডিজাইন প্রায় এইচটিসি ওয়ানের মতই হবে।

তবে স্পেসিফিকেশনে কিছুটা পার্থক্য থাকতে পারে। এইচটিসি ওয়ানে স্ক্রিন সাইজ ৪.৭ ইঞ্চি হলেও এইচটিসি এম৪ এ ৪.৩ ইঞ্চি (৭২০পি) স্ক্রিন থাকবে বলে জানিয়েছে ফোনএরিনা। বড় ভার্সনের মতই, অপেক্ষাকৃত ছোট হ্যান্ডসেটটিতেও আল্ট্রাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

এইচটিসি এম৪ এ আরও আসছে ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ, এলটিই কানেক্টিভিটি প্রভৃতি। স্মার্টফোনটি এন্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে চলবে। এতে ১৭০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি থাকবে।

সব মিলিয়ে, এইচটিসি এম৪ দেখতে মোটামুটি এইচটিসি ওয়ানের মত হবে এবং এটি একটি মিড-রেঞ্জের ফোন হিসেবে আত্নপ্রকাশ করবে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জুন মাস নাগাদ ডিভাইসটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading