ফেসবুকের ত্রুটির কারণে ব্যবহারকারীদের একাউন্ট বন্ধ!

ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থায় থাকা একটি ত্রুটি সাইটটিতে থাকা অনেকের একাউন্ট বন্ধ করে দিয়েছে। এটা ফেসবুক মার্কেটপ্লেস ফিচারের একটি বাগ ছিল, যার ফলে অনেক ব্যবহারকারীর একাউন্ট প্রায় সপ্তাহখানেক পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল

ফেসবুকে মার্কেটপ্লেস টুলের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন আইটেম বিক্রি করার জন্য বিক্রেতাদের অবশ্যই তাদের পরিচয় ফেসবুক কর্তৃপক্ষের নিকট সরবরাহ করতে হয়। অর্থাৎ, কেউ যদি ফেসবুকের মার্কেটপ্লেস ফিচার ব্যবহার করে কোনো কিছু বিক্রি করতে চায়, তাহলে প্রথমেই তার পরিচয় যাচাই করবে ফেসবুক। এজন্য কিছু ডকুমেন্ট (যেমন ছবি, আইডি কার্ড প্রভৃতি) স্ক্যান করে ফেসবুকের নিকট আপলোড করতে হয়।

এগুলো যাচাই করতে সাধারণত ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগে। এতে মার্কেটপ্লেস টুলের মাধ্যমে পণ্য বিক্রয় ৭২ ঘন্টা বিলম্ব হতে পারে, কিন্তু ফেসবুক একাউন্টটি চালুই থাকবে। তবে উপরে উল্লিখিত ত্রুটির কারণে কিছু কিছু ফেসবুক একাউন্ট সম্পূর্ণরূপে লক করা হয়েছিল।

ফেসবুক বলছে, তারা এই সমস্যা সংশোধন করেছে কিন্তু ব্যবহারকারীরা এখনও এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং কেউ কেউ বলছেন তারা মার্কেটপ্লেস টুল ব্যবহারও করেননি।

মনে করা হচ্ছে সমস্যাটি অনলাইন জালিয়াতি বন্ধের প্রচেষ্টায় তৈরি ফেসবুক টুলের ত্রুটির কারণে হয়েছে।

আপনি কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading