ইউটিউবের প্রতিদ্বন্দ্বী সেবা চালু করল অ্যামাজন!

amazon video direct

গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে অনলাইন ভিডিও সেবা চালু করেছে ইকমার্স জায়ান্ট অ্যামাজন। ব্যবহারকারীরা এখানে ভিডিও পোস্ট করতে, দেখতে এবং সেগুলো থেকে অর্থ উপার্জন করতে পারবেন। সেবাটির নাম অ্যামাজন ভিডিও ডাইরেক্ট

দর্শকরা এখান থেকে কন্টেন্ট ভাড়া অথবা ক্রয় করতে পারবেন আবার অ্যাড এর বিনিময়ে ফ্রি ভিডিও দেখতেও পারবেন। অ্যাড ছাড়া ভার্সন অ্যামাজন এর প্রাইম মেম্বারদের জন্য সাবস্ক্রিপ্সন ফি এর বিনিময় থাকবে, এর সাথে অন্যান্য সুবিধাও থাকবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, জার্মানি, অষ্ট্রিয়া, জাপান এবং যুক্তরাজ্যে অ্যামাজনের ভিডিও সেবা উপভোগ করা যাবে।

প্রতিষ্ঠানটি প্রফেশনাল টিভি শো এবং ফিল্মে প্রাইম ভিডিওর মাধ্যমে এক্সেস দিয়েছে যা নেটফ্লিক্স এর প্রতিদ্বন্দ্বী।

এটা টুইচ এর মাধ্যমে ভিডিও গেমারদের দ্বারা তৈরি ভিডিও ক্লিপ স্ট্রিম করারও সুবিধা দেয়।

অ্যামাজন এর ভাইস প্রেসিডেন্ট জিম ফ্রিম্যান বলেন, অন্য যেকোনো কিছুর থেকে এখানে সব চেয়ে বেশি অপশন পাওয়া যাবে এবং প্রথমবারের মত এতে ভিডিও সরবরাহকারীদের জন্য সেলফ সার্ভিস অপশন থাকবে। তিনি আরো বলেন আমরা খুবই খুশি যে আমরা কন্টেন্ট নির্মাতাদের আরো সহজে দর্শক এবং দর্শকদের আরো সহজে কন্টেন্ট খুঁজে পাওয়ার সুবিধা দিতে পারছি।

আগে অ্যামাজন বিভিন্ন প্লাটফর্ম যেমন ইউটিউব, ইন্সটাগ্রাম এবং স্ন্যাপচ্যাট এ ফ্রি কন্টেন্ট পাবলিশ করেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading