১৫০ টাকা বিকাশ অফার নিন সময় ফুরানোর আগেই

বিকাশের বিখ্যাত ফ্রাইডে অফার আবার চালু হলো। আপনি এই অফারটি ব্যবহার করে ১৫০ টাকার সুবিধা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে বিকাশে ক্যাশ ব্যালেন্স এবং কেনাকাটার কুপন। সহজ কিছু ধাপ অনুসরণ করে এই অফারটি গ্রহণ করা যাবে।

পুনরায় চালু হওয়া এই বিকাশ অফারটি আপনাকে দেবে ক্যাশ বোনাস এবং শপিং কুপন। ক্যাশ বোনাস হচ্ছে আপনার অরিজিনাল বিকাশ ব্যালেন্স। এই ব্যালেন্সটি বিকাশের মূল একাউন্টে যুক্ত হয়ে যাবে। এরপর আপনি বিকাশের বিভিন্ন সেবা যেমন ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট প্রভৃতি সেবায় বোনাসটি ব্যবহার করতে পারবেন।

যে শপিং কুপন পাবেন সেটি হচ্ছে একটি ডিসকাউন্ট ভাউচার। বিকাশ থেকে নির্দিষ্ট শপ বা মার্চেন্টে পেমেন্ট করার সময় আপনি এই ভাউচার বা কুপন ব্যবহার করতে পারবেন। এর ফলে আপনি সেই নির্ধারিত কেনাকাটায় নগদ টাকার মূল্যছাড় পাবেন। অর্থাৎ পুরো অফারটিই আপনাকে আর্থিকভাবে সুবিধা দেবে।

আজকের বিকাশ ১৫০ টাকা অফার উপভোগ করতে চাইলে আপনাকে সহজ কিছু কাজ করতে হবে। যেহেতু এই অফারটি অনেকদিন আগে থেকেই নিয়মিত বিরতিতে চলছে তাই আপনি হয়ত এর শর্তগুলো আগেও দেখেছেন। এজন্য আপনার ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে হবে।

প্রথমে আপনার ব্যাংক একাউন্টের ইন্টারনেট ব্যাংকিং সেবায় লগিন করতে হবে। এরপর সেখানে আপনার বিকাশ একাউন্ট নম্বরকে বেনিফিসিয়ারি হিসেবে যুক্ত করুন। এরপর ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ১,৫০০ টাকা করে ২বার অ্যাড মানি করুন। অর্থাৎ প্রতিবার ১৫০০ টাকা ব্যাংক থেকে বিকাশে পাঠাতে হবে।

এভাবে মোট ২ বার ১৫০০ টাকা করে সর্বমোট ৩০০০ টাকা আপনার ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে পাঠালে আপনি এই অফারটি নিতে পারবেন। এতে করে আপনি বিকাশ একাউন্টে সর্বমোট ৫০ টাকা ক্যাশ ব্যালেন্স পাবেন। সেই সাথে ১০০ টাকা শপিং কুপনও পাবেন। অর্থাৎ মোট ১৫০ টাকার সুবিধা পেলেন।

তার মানে ১৫০০ + ১৫০০ = ৩০০০ টাকা ব্যাংক থেকে বিকাশে পাঠাতে হবে। শুধুমাত্র একটি ব্যাংক একাউন্ট থেকে ১,৫০০ টাকা করে দুই বার বিকাশে অ্যাড মানি করে প্রতিবার ২৫ টাকা করে ২৫ + ২৫ = ৫০ টাকা বোনাস পাবেন। বোনাসের পাশাপাশি ৫০ + ৫০ = ১০০ টাকা কুপন পাবেন।

এই ক্যাশ বোনাস ও শপিং কুপন পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে আপনার বিকাশ একাউন্টে যুক্ত হবে। ডিসকাউন্ট কুপন ব্যবহার করতে স্বপ্ন সুপার শপে ৩০০ টাকা বা অধিক পরিমাণের পেমেন্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। স্বপ্নতে কেনাকাটার বিল বিকাশ করার সময় একটি কুপন সিলেক্ট করতে হবে। এর ফলে আপনি স্বপ্ন’র ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। সুবিধা তো জানলেন। এবার জেনে রাখুন, পহেলা এপ্রিল অ্যাড মানির ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশে ১৫০ টাকা অফার

এই অফারটি নির্দিষ্ট কিছু ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবার জন্য প্রযোজ্য হবে। যেসব ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো যায় সেগুলোর লিস্ট এখানে দেখুন। মনে রাখবেন, ১ এপ্রিল, ২০২২ তারিখ ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানির ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading