MIUI 12 ঘোষণা করল শাওমি

MIUI 12

শাওমি স্মার্টফোনে যে কাস্টম এন্ড্রয়েড রম ব্যবহৃত হয় সেই এমআইইউআই/মিইউআই এর নতুন ভার্সন MIUI 12 প্রকাশিত হয়েছে। এমআইইউআই এবং স্টক এন্ড্রয়েডের মধ্যে প্রধান পার্থক্য হল এর ফিচার এবং ইউজার ইন্টারফেসে। অ্যান্ড্রয়েড এর মূল বৈশিষ্ট্যগুলো অক্ষত রেখে এতে বেশ কিছু ফিচার যুক্ত করে শাওমি তাদের স্মার্টফোনে এমআইইউআই রম সরবরাহ করে থাকে।

সম্প্রতি শাওমি মিইউআই ১২ প্রকাশ করেছে, যদিও এটি এখনই আপনার ডিভাইসে চলে আসবে না। বর্তমানে এন্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ভার্সন ১২ বেটা উপলভ্য আছে। এটি একটি ফ্ল্যাট ঘরানার ডিজাইন এবং উন্নততর ডার্ট মোড নিয়ে এসেছে যাতে থাকছে নতুন হেলথ অ্যাপ এবং আরো বেশি প্রাইভেসি কন্ট্রোল।

MIUI ১২তে থাকছে নতুন অ্যাপ লঞ্চ এনিমেশন। এর ডার্ক মোড ২.০ দিচ্ছে ওয়ালপেপার ও টেক্সট ফন্টে নতুন কিছু কালার এবং সাইজ এডজাস্টমেন্ট যার ফলে এগুলোর সাথে ডার্ক মোড আরো বেশি মানানসই হবে।

এছাড়া এসেছে নতুন লাইভ ওয়ালপেপার যেগুলো লক স্ক্রিনে স্পেস ভিউ থেকে শুরু করে ফোন আনলক এর সাথে সাথে এরিয়েল ভিউতে নিয়ে যাবে।

এমআইইউআই 12 অ্যান্ড্রয়েড টেন এর নেভিগেশন সিস্টেম প্রায় অপরিবর্তিত রেখে দিয়েছে এবং নোটিফিকেশন ম্যানেজমেন্ট আরো উন্নত করেছে।

এটি ফোনের প্রাইভেসিকে অনেক গুরুত্ব দিয়েছে। রমটি অ্যাপের বিহেভিয়ার ট্রাক করছে এবং কোন অ্যাপের আচরণ যদি সন্দেহজনক মনে হয় তাহলে ব্যবহারকারীকে সেটি জানাচ্ছে। এছাড়া শাওমি নতুন একটি ভার্চুয়াল আইডি সিকিউরিটি প্রটোকল ব্যবহার শুরু করেছে যাতে করে সন্দেহজনক অ্যাপগুলো ফোনের গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস না করতে পারে।

এমআইইউআই 12 ক্লোজড বেটা টেস্টিং বর্তমানে চীনা ব্যবহারকারীদের জন্য চালু আছে, যেটার স্ট্যাবল ভার্সন জুন মাসে রিলিজ হবে বলে জানিয়েছে শাওমি। অপারেটিং সিস্টেমটির গ্লোবাল ভার্সন কবে আসবে সেটা কিছুদিন পর জানা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading