এলো ফেসবুক গেমিং অ্যাপ

বেশ কিছুদিন ধরেই গেমিং নিয়ে জোরেশোরে প্রচারণা চালাচ্ছিল ফেসবুক। বিখ্যাত গেম স্ট্রিমিং সার্ভিস টুইচের সাথে পাল্লা দিতে নিজেদের গেমিং অ্যাপ উন্মুক্ত করা ছিল ফেসবুকের নিকট সময়ের ব্যাপার মাত্র। সেই কাজটিই অবশেষ করল বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক।

মোবাইলের জন্য ফেসবুক উন্মুক্ত করল নতুন ফেসবুক গেমিং অ্যাপ। এই অ্যাপটি সম্পূর্ণরূপে গেমারদের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

ফেসবুক গেমিং অ্যাপের মাধ্যমে আপনি প্ল্যাটফর্মটিতে থাকা বিভিন্ন গেমস খেলতে পারবেন। অ্যাপটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আপনি যাতে গেম খেলার সময় লাইভ ভিডিও স্ট্রিম করেন এবং অন্যদের লাইভ ভিডিও দেখেন।

অর্থাৎ, ফেসবুক গেমিং অ্যাপের মাধ্যমে মোবাইলে গেম খেলার পাশাপাশি আপনি খেলার সময় তা সরাসরি সম্প্রচার করতে পারবেন। অন্যান্যদের লাইভ গেমিং দেখতেও পারবেন।

অ্যাপটি ওপেন করলে আপনি ডিসকভার ট্যাবে আপনার প্রিয় গেমগুলো পাবেন এবং ট্রেন্ডিং কনটেন্ট এর কনটেন্ট দেখবেন। এগুলোতে রিয়াক্ট এবং কমেন্টও করা যাবে।

ফেসবুক গেমিং অ্যাপে আরও রয়েছে চ্যাটিং ফিচার যা ব্যবহার করে আপনি কোনো ভিডিও স্ট্রিম দেখার সময় অন্যান্য দর্শকদের সাথে মেসেজ আদানপ্রদান করতে পারবেন।

আপাতত ফেসবুক গেমিং অ্যাপে বিজ্ঞাপন আসেনি। আপনি অর্থ খরচ করে ‘স্টার’ কিনে গেমারদের উপহার দিতে পারবেন।

এন্ড্রয়েডের জন্য ফেসবুক গেমিং অ্যাপ এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। কিছুদিনের মধ্যেই এর আইওএস ভার্সন আসবে বলে আশাবাদী ফেসবুক।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading