বাংলাদেশে থ্রিজিঃ নিলামে অংশ নিতে ৩ বিদেশী অপারেটর আগ্রহী

দেশে থ্রিজি লাইসেন্সের জন্য অনুষ্ঠিতব্য নিলামে অংশ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে তিনটি বিদেশী অপারেটর। এর মধ্যে দুটি কোম্পানি এশিয়া অঞ্চলের এবং একটি ইউরোপের। চলতি মাসেই উক্ত তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

বিডিনিউজ ২৪ ডট কম বিটিআরসি চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে লিখছে, “ওই বিদেশি অপারেটরগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে টেলিকম খাতে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি তারা থ্রি-জি নিলামে অংশ নিতে চায় বলে জানিয়েছে।”

কল্পনা করুনঃ দেশব্যাপী থ্রিজি!

আগেই হয়ত জেনে থাকবেন, আগামী ২৪ জুন বাংলাদেশে তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা থ্রিজি লাইসেন্স নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোপূর্বেই এ সঙ্ক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে বিটিআরসি। এতে একটি বিদেশী অপারেটরকে লাইসেন্স দেয়ার ব্যাপারে উল্লেখ আছে।

এক্ষেত্রে আগামী ১২ মে’র মধ্যে সকল আগ্রহী কোম্পানিকে আবেদনপত্র জমা দিতে হবে এবং যাচাই-বাছাই শেষে ২০ মে প্রাথমিকভাবে নিলামে যোগ্য অপারেটরের নাম প্রকাশিত হবে। ৩০ মে নাগাদ বিড আর্নেস্ট মানি হিসেবে ২০ মিলিয়ন মার্কিন ডলার জমা পাওয়ার পর ৫ জুন নিলামে অংশগ্রহণযোগ্য অপারেটরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এ সঙ্ক্রান্ত আরও তথ্য পেতে আমাদের এই পোস্টটি দেখতে পারেন।

বর্তমানে দেশের ছয়টি মোবাইল অপারেটরের মধ্য শুধুমাত্র রাষ্ট্রায়ত্ব টেলিটক পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা প্রদান করছে। তবে নিলামে অংশ না নিলেও নীতিমালা অনুযায়ী বিডে ওঠা দর অনুযায়ী টেলিটককেও অর্থ পরিশোধ করেই লাইসেন্স নিতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,323 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading