বিক্রি হয়ে গেল ফ্লিকার

ফটো শেয়ারিং সাইট ফ্লিকার বিক্রি হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। প্রফেশনাল ফটো হোস্টিং কোম্পানি স্মাগমাগ অপ্রকাশিত পরিমাণ অর্থের বিনিময়ে ফ্লিকারকে কিনে নিচ্ছে বলে ফ্লিকারস্মাগম্যাগ সাইট থেকে জানা গেছে। ফ্লিকার এর যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে যা ইয়াহু ২০০৫ সালে কিনে নেয়। এরপর ইয়াহুর অধীনেই চলতে থাকে ফ্লিকার।

স্মাগম্যাগ চালু হয়েছিল ২০০২ সালে, কিন্তু এর কোনো ফ্রি সার্ভিস না থাকার কারণে এটি ফ্লিকারের মত অতটা পরিচিত না।

ইয়াহুর অধীনে থেকে ফ্লিকার মোটামুটি এগিয়ে গেলেও যেখানে ইয়াহু নিজেই গতবছর বিক্রি হয়ে গিয়েছে সেখানে ফ্লিকারের ভবিষ্যত অনেকটাই দোলাচলের মধ্যে ছিল। মার্কিন টেলিকম জায়ান্ট ভেরাইজন গতবার ইয়াহুকে সাড়ে চার বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয় (ডিল সম্পন্ন হয়)। আর এখন ফ্লিকারকে বিক্রি করে দিল ভেরাইজন।

স্মাগম্যাগ জানিয়েছে, ফ্লিকার ব্যবহারকারীরা আগের ইউজারনেম-পাসওয়ার্ড দিয়েই এখনো ফ্লিকার ব্যবহার করতে পারবেন, এবং ফটো এড্রেসও আগের মতই কাজ করবে। দুটি সার্ভিসই আরো উন্নত হবে বলেই তাদের প্রত্যাশা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading