হ্যাকিংয়ের দায়ে কারাদণ্ড!

কডি ক্রেটসিংগার নামক ২৫ বছর বয়সী এক যুবক সনি পিকচার এন্টারটেইনমেন্ট হ্যাকিংয়ের দায়ে ১ বছরের কারাদণ্ড পেয়েছেন। অনলাইনে “রিকারজন” নামে পরিচিত এই ব্যক্তি গত বছর এপ্রিলে আদালতে নিজের দোষ স্বীকার করেন এবং বহুল পরিচিত “লুলজসেক” হ্যাকার গ্রুপের সাথে তার সংশ্লিষ্টতার কথাও জানান।

লস এঞ্জেলেস কোর্টে বিচারকের রায় অনুযায়ী মুক্তির পরে মিঃ ক্রেটসিংগার এক বছরের “হোম ডিটেনশন”এ ১০০০ ঘণ্টার কমিউনিটি সার্ভিস প্রদান করবেন। আগেই হয়ত জেনে থাকবেন, হোম ডিটেনশনে দণ্ড প্রাপ্ত ব্যক্তিকে একটি অনুমোদিত স্থানে বিশেষ কিছু বাধ্যবাধকতার মধ্যে রাখা হয়। লুলজসেকের আরও কিছু সদস্যকেও আইনের আওতায় আনা হয়েছে।

এরপর কে?

সনি বলছে, ২০১১ সালের জুলাই মাসে সংঘটিত ঐ হ্যাক তাদের ৬০০,০০০ ডলারের ক্ষতিসাধন করেছে। তখন কোম্পানিটির ওয়েবসাইট এবং ডেটাবেইস থেকে গ্রাহকদের নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেইল এড্রেস চুরি হয়েছিল। এরপর প্রায় তা থেকে ৫০,০০০ এর মত নাম অনলাইনে প্রকাশ করা হয়।

লুলজসেক নামটির মূলভাব হল “লুলজ সিক্যুরিটি”; এখানে লুলজ হচ্ছে ইন্টারনেটে উচ্চস্বরে হাসির সংকেত “লল = লাফ আউট লাউড” এর সংকুচিত রূপ। গ্রুপটি সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে ডিডিওএস আক্রমণ চালিয়ে থাকে। নিশ্চয়ই জানেন, “ডিডিওএস” অর্থাৎ “ডিস্ট্রিবিউটেড ডিনাইয়াল অফ সার্ভিস” হচ্ছে কোন সাইটকে উচ্চ ট্র্যাফিকের মাধ্যমে ব্যবহারের অনুপোযোগী করে রাখার একটি হ্যাকিং পদ্ধতি।

লুলজসেক সান পত্রিকা এবং সিআইএ’র ওয়েবসাইট হ্যাক করেছে বলে জানা যায়। সানের সাইটে তারা এর মূল প্রতিষ্ঠানের সিইও রুপার্ট মারডকের ভুয়া মৃত্যুর খবরও প্রচার করেছিল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading