বছরে দুই বার উইন্ডোজ ১০ ফিচার আপডেট দেবে মাইক্রোসফট

এখন থেকে মাইক্রোসফট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য নতুন নতুন ফিচার নিয়ে বছরে দুই বার আপডেট সরবরাহ করবে। প্রতি বছর মার্চ এবং সেপ্টেম্বরে উইন্ডোজ ১০ এর জন্য বড় ধরনের আপডেট দেয়ার পরিকল্পনা করেছে কোম্পানিটি। যেহেতু ইতোমধ্যেই এই বছরে একবার উইন্ডোজ ১০ আপডেট (ক্রিয়েটরস আপডেট) চলে এসেছে, তাই এর পরের আপডেট সেপ্টেম্বরেই আসছে বলে আশা করা যায়।

মাইক্রোসফটের একটি ব্লগ পোস্ট অনুসারে, এই প্রত্যেকটি ফিচার আপডেট ১৮ মাস পর্যন্ত সার্ভিস এবং সাপোর্ট সুবিধা পাবে।

এই ঘোষণা মাইক্রোসফট অফিস ৩৬৫ প্রোপ্লাস প্যাকেজের জন্যও কার্যকর। অর্থাৎ অফিস ৩৬৫ প্রোপ্লাস সফটওয়্যারের জন্যও বছরে দুই বার আপডেট দেবে মাইক্রোসফট।

পরবর্তী উইন্ডোজ ১০ আপডেটের অফিসিয়াল নাম মাইক্রোসফট এখন পর্যন্ত ঘোষণা না করলেও, লোকমুখে রেডস্টোন ৩ নামটি খুব করে শোনা যাচ্ছে। এরই মধ্যে উইন্ডোজ ইনসাইডার ভার্সন নতুন কিছু ফিচার পেয়েছে যেমন, ব্যাকগ্রাউন্ড অ্যাপের বিদ্যুৎ সাশ্রয় করার জন্য ‘উইন্ডোজ পাওয়ার থ্রোটলিং’।

উইন্ডোজ ১০ এর ভবিষ্যত আপডেট ও নতুন ফিচারগুলো জানার জন্য আমাদের সাথেই থাকুন। সম্প্রতি রিলিজ হওয়া উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেটের নতুন সুবিধাগুলো জানতে আমার এই পোস্টটি দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading