ফেসবুক মেসেঞ্জারে এলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘এম’

বছর দুয়েক আগে মেসেঞ্জারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বট ‘এম’ চালুর ঘোষণা দেয় ফেসবুক, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয়। এটি হচ্ছে মেসেঞ্জারের নিজস্ব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা। এটি ব্যবহার করে বিমানের টিকেট বুকিং, বাসের টিকেট কেনা, রেস্টুরেন্টে খাবার অর্ডার করা এজাতীয় কাজ করা যাবে।

শুরুতে এম পরীক্ষা করার জন্য শুধুমাত্র সান ফ্রান্সিস্কোতে সেবাটি উন্মুক্ত করা হয়। শীঘ্রই এটি বিশ্বব্যাপী চালু হচ্ছে।

সম্প্রতি ফেসবুক ঘোষণা করেছে যে, M এর চূড়ান্ত সংস্করণ যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এটি ম্যাসেঞ্জারে চ্যাট করার সময় পপ-আপ প্রদর্শনের মাধ্যমে আপনাকে সামঞ্জস্যপূর্ণ কন্টেট বা ফিচার প্রদর্শন করবে। অদূর ভবিষ্যতে এটি আরও বেশি দেশে চালু হবে।

এই বিশেষ সংস্করণে বর্তমানে স্বল্পকিছু ফিচার থাকছে, যেমনঃ স্টিকার সেন্ড করা, পেমেন্ট দেয়া, লোকেশন শেয়ার করা, বিভিন্ন পরিকল্পনা তৈরি, ভোটাভুটি এবং রাইড খুঁজে নেয়া।

মেসেঞ্জারে চ্যাট করার সময় আপনি যদি কাউকে, ‘Happy birthday’ বলেন তবে ‘এম’ একটি বেলুন ও কেক এর ছবিযুক্ত স্টিকার দেখাবে, যা আপনি সেই ব্যক্তিকে পাঠাতে পারেন।

অথবা ধরুন, আপনি কাউকে বললেন যে, ‘আপনি আমার কাছে কিছু টাকা পান’, তখন মেসেঞ্জারের অ্যাসিস্ট্যান্ট আপনাকে মেসেঞ্জার পেমেন্ট ফাংশনে নিয়ে যাবে যা ব্যবহার করে আপনি দেনা শোধ করতে পারেন। এছাড়া এই ফিচারের মাধ্যমে আপনি টিকেট বুকিং করতে পারেন ও মিটিং টাইম সেট করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading