সন্দেহজনক বোলিংয়ের মুস্তাফিজ আসলে অন্যজন, কাটার মাস্টার না!

আপনি হয়ত ফেসবুকে এরকম খবর দেখেছেন, “বোলিং অ্যাকশনে সন্দেহজনকের তালিকায় এবার মুস্তাফিজ”, তবে সুখবর হচ্ছে, এই মুস্তাফিজ সেই মুস্তাফিজ না!

সম্প্রতি বাংলাদেশের (অন্তত) একটি বহুল পরিচিত সংবাদ মাধ্যমে লেখা এসেছিল যে, “আম্পায়ারদের সন্দেহের তালিকায় মুস্তাফিজুরের বোলিং অ্যাকশন”।

অনেকেই এটা দেখে মনে করেছেন সম্ভবত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাটার মাস্টার, সাতক্ষীরার ছেলে মুস্তাফিজের কথাই হয়ত বলা হয়েছে। কিন্তু খবরটি আসলে অন্য এক মুস্তাফিজকে নিয়ে।

পাঠকদের অভিযোগ, পত্রিকাটি মূলত নিউজে বেশি হিট পাওয়ার জন্যই এরকম শিরোনাম করেছে। কিন্তু খবরটি পড়লে দেখা যায় এতে আসলে ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় গাজী গ্রুপের দলের এক স্পিনার মুস্তাফিজুর রহমান বাশারের নামে সন্দেহজনক বোলিং এর কথা বলা হয়েছে। অর্থাৎ সবাই ভেবে ভুল করেছিল যে আমাদের ক্রিকেটে ভরসার প্রতীক কাটার মাস্টার মুস্তাফিজের বিরুদ্ধে মনেহয় ষড়যন্ত্র হচ্ছে।

যাইহোক আপাতত সবাই নিশ্চিন্ত থাকতে পারেন এই ভেবে যে কাটার মুস্তাফিজের বোলিং ঠিকই আছে, সন্দেহজনক যে বোলার সে আসলে আরেক মুস্তাফিজ।

আশা করি সেও দ্রুত তার বোলিং সংশোধন করে নেবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,323 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading