উইন্ডোজের এই বাগটি আপনার পিসি হাইজ্যাকের কারণ হতে পারে

windows 10 pc img 54345

আপনি যদি মনে করে থাকেন যে আপনি অ্যাপলকার ব্যবহার করেন যাতে করে শুধু বিশ্বস্ত অ্যাপগুলো পিসিতে চলবে এবং ম্যালওয়ার থেকে নিরাপদ থাকবেন তবে আপনার জন্য দুঃসংবাদ আছে।

সম্প্রতি কলোরাডোর এক গবেষক, কেস স্মিথ সনাক্ত করেছেন এবং প্রমাণ সহ এক ব্লগে উইন্ডোজ এর এই ত্রুটির কথা প্রকাশ করেছেন।

উইন্ডোজের যে বিজনেস এডিশনগুলো রয়েছে (উইন্ডোজ ৭ এবং তার উপরে) সবগুলোতে Regsvr32 ব্যবহার করে রিমোটলি ফাইল এবং স্ক্রিপ্ট রান করানো যায় যা কিনা আপনার সিস্টেমে থাকা যেকোনো অ্যাপে কাজ করবে।

এই প্রক্রিয়ায় পিসিতে যেকোনো ম্যালিসিয়াস সফটওয়্যার রান করা সম্ভব এবং এজন্য কোন এডমিনিস্ট্রেটর এক্সেসও দরকার নেই। এটা ট্রেস করাও কঠিন। 

মাইক্রোসফট হয়ত অদূর ভবিষ্যতে এই দুর্ঘটনা এড়ানোর জন্য একটি প্যাচ ইস্যু করবে। তবে আপনি এখন এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে উইন্ডোজ ফায়ারওয়াল থেকে Regsvr32.exe ও Regsvr64.exe এর network awareness ডিজ্যাবল করে রাখতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading