ফাঁস হয়েছে নকিয়া লুমিয়া ৯২৮!

lumia 928ফিনিশ মোবাইল নির্মাতা নকিয়ার উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম চালিত পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন লুমিয়া ৯২৮ এর ছবি লিক হয়েছে। নেটওয়ার্ক অপারেটর ভেরিজনের ব্যানারে বাজারে আসতে অপেক্ষমাণ এই ভ্যারিয়েন্টটির দুটি ছবিতে লুমিয়া ৯২৮ এর ফ্রন্ট ও ব্যাক ভিউ পাওয়া যাচ্ছে।

টুইটার একাউন্ট @evleaks এক টুইট বার্তায় হ্যান্ডসেটটির উক্ত ইমেজ পোস্ট করেছে। ইতোপূর্বে একই সূত্র থেকে নকিয়াসহ অন্যান্য কোম্পানির বেশ কিছু পণ্যের খবর আগে থেকে পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে সেগুলো বাস্তব বলেও প্রমাণ হয়েছে।

ছবিতে যা দেখা যাচ্ছে এবং বিভিন্ন অনলাইন সূত্র যা বলছে সেগুলো থেকে জানা যায়, নতুন এই লুমিয়া স্মার্টফোনে জেনন ফ্ল্যাশ, ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৩২ গিগাবাইট স্টোরেজ, ১ গিগাবাইট র‍্যাম, কার্লজেইস অপটিক্যাল যুক্ত পিওরভিউ ক্যামেরা প্রভৃতি থাকবে।

৪.৫ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট লুমিয়া ৯২৮ স্মার্টফোনটি ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে। ডিভাইসটি ১০.২ মিলিমিটার থেকে ১১.২ মিলিমিটার (কার্ভযুক্ত অংশে) পর্যন্ত পুরু হবে।

এতে আপনি একই সাথে এলটিই এবং ভয়েস সার্ভিস ব্যবহার করতে পারবেন। তবে হ্যান্ডসেটটিতে অ্যালুমিনিয়াম বডি থাকবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। লুমিয়া ৯২৮ স্মার্টফোন দিয়ে স্যামসাং, অ্যাপল ও অন্যান্য কোম্পানির বর্তমান বাজারে চলমান ফ্ল্যাগশিপ স্মার্টফোনসমূহের প্রতি জবাব দেবে নকিয়া। অন্তত কোম্পানিটির সিইও স্টিফেন ইলপের সাম্প্রতিক আত্নবিশ্বাসী আচরণে তাই ধারণা করা যাচ্ছে।

সম্প্রতি ফিনল্যান্ডের ন্যাশনাল টেলিভিশনকে এক সাক্ষাৎকার দেয়ার সময় তিনি কৌতুকের ছলে অনুষ্ঠানটির উপস্থাপকের আইফোন ফ্লোরে ছুঁড়ে মেরেছিলেন এবং ঐ হোস্টকে একটি নকিয়া হ্যান্ডসেট দিয়ে অ্যাপল নির্মিত ডিভাইসটির স্থান পূরণের প্রতিশ্রুতি দেন। তাহলে লুমিয়া ৯২৮ ই কি সেই আকাঙ্ক্ষিত স্মার্টফোন? উত্তর মিলবে শীঘ্রই। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading