উড়োজাহাজে লেজার নিক্ষেপ করায় আড়াই বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৯ বছর বয়সী একটি ছেলে দুই উড়ন্ত আকাশযানে লেজার রশ্মি নিক্ষেপ করায় আদালতে তার বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের রায় ঘোষিত হয়েছে। গত বছর মার্চ মাসে এডাম গার্ডেনহায়ার লেজার-পেনের মাধ্যমে একটি বিজনেস জেট বিমানে সবুজ রঙের লেজার ছোঁড়ে। এরপর উক্ত আলোকের উৎস খুঁজতে আসা প্যাসাডিনা পুলিশ হেলিকপ্টারের দিকেও সে একই রশ্মি তাক করে।

বিবিসি’র তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে মিঃ এডাম হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যিনি বিমানের দিকে লেজার পয়েন্ট করায় কারাদণ্ডের সম্মুখীন হতে যাচ্ছেন। গত অক্টোবরে এডাম গার্ডেনহায়ার আদালতে আত্নপক্ষ সমর্থন করে জবাব দিয়েছিলেন। ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে এ ধরণের কাজ “ফেডারেল ক্রাইম” হিসেবে বিবেচ্য হয়ে আসছে।

যারা লেজার-লাইট ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন, ডিভাইসটির রশ্মি বহুদূর পারি দিতে সক্ষম এবং দূরত্ব বাড়লে এর ব্যাসও বৃদ্ধি পায়। তখন কারো চোখে লেজার আলো পতিত হলে ক্ষণস্থায়ীভাবে তা চারপাশের বিষয়বস্তু দেখতে সমস্যা সৃষ্টি করে।

প্রথম যে উড়োজাহাজের দিকে লেজার ছোঁড়া হয় সেটির চালক উক্ত কারণে কয়েক ঘন্টা দৃষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন বলেই জানাচ্ছে ক্যালিফোর্নিয়ার এটোর্নি সেন্ট্রাল ডিসট্রিক্ট। তবে আলোচ্য হেলিকপ্টার পাইলটের চোখে প্রতিরোধী গ্লাস থাকায় তার কোন জটিলতা হয়নি। সিভিল এভিয়েশন অথোরিটি (সিএএ) বলছে, এ ধরণের অধিক তীক্ষ্ণতা বিশিষ্ট আলো বৈমানিকদের বিমানচালনায় মারাত্নক অসুবিধা সৃষ্টি করতে পারে, যা থেকে বড় কোন দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।

ইদানীং বিশ্বের বহু স্থানে উড়োজাহাজের দিকে লক্ষ্য করে লেজার রশ্মি ছোঁড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত তিন বছরে এ সঙ্ক্রান্ত ৪৫০০’র বেশি অভিযোগ পাওয়া গিয়েছে বলেই জানাচ্ছে বিবিসি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading