এভারেস্ট জয়ের প্রমাণ দেখাবেন মুসা ইব্রাহীম

মুসা ইব্রাহীমের এভারেস্টজয় নিয়ে ২০১০ থেকেই বিভিন্নজন বিভিন্নমত পোষণ করে আসছেন। আর সম্প্রতি নেপালের পর্যটন মন্ত্রণালয় ও নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত প্রকাশনায় মুসা ইব্রাহীমের নাম না থাকার খবর ও তা নিয়ে গণমাধ্যমে বিভিন্নজনের মতামতের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন মুসা।

৩১ মার্চ, সোমবার মুসা ইব্রাহীম তার ফেসবুক ওয়ালে এক পোস্টে বলেন “আমি লক্ষ্য করছি- ২/৩টি গণমাধ্যমে আমার বিরুদ্ধে কয়েকজন নেতিবাচক প্রচার চালাচ্ছেন… আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, আল্লাহ্‌র রহমতে ও মিলিয়ন মিলিয়ন বাংলাদেশীর দোয়ায় ২০১০ সালের ২৩ মে চীনের তীব্বত অংশ দিয়ে আমি এভারেস্ট চূড়ায় উঠি। আমি পরিবারের সাথে এ মুহূর্তে দেশের বাহিরে অবস্থান করছি। দেশে ফিরে এসে গণমাধ্যমের কাছে এভারেস্ট জয় করা নিয়ে আমার কাছে থাকা সমস্ত তথ্য উপাত্ত তুলে ধরা হবে।”

ইংরেজি ভাষায় লেখা ঐ পোস্টটি এখানে তুলে দেয়া হল,

“Date: March 31, 2014

I have noticed that a few persons are propagating against me in 2/3 media outlets in Bangladesh, that I did not conquer the summit of the Mount Everest in 2010. I would like to unequivocally state that, with the blessings of almighty Allah and millions of Bangladeshis, I was fortunate enough to reach the summit of the Mount Everest through North Route, Tibet, China on 23 May, 2010. I am out of country now on a family visit. As soon as I am back home, I will present all the evidences one more time to the nation and the media to prove the authenticity of the the summit. Until then, I urge all concerned to refrain from maligning my character and integrity.

(Musa Ibrahim)

First Bangladeshi to conquer Mt Everest, &

Chairman, Everest Academy, &

General Secretary, North Alpine Club Bangladesh (Estd: October 29, 2007; First organization reached Mt Everest)”

এদিকে এভারেস্ট জয় নিয়ে মতভেদের মুখে থাকা মুসা ইব্রাহীমের বিরুদ্ধে এবার পর্বতশৃঙ্গ ‘লাংসিসা-রি’ জয় না করেই সনদ নেয়ার অভিযোগ উঠেছে বলে রিপোর্ট করেছে বিডিনিউজ২৪ ডটকম। পত্রিকাটি লিখছে, মুসার সঙ্গে ওই অভিযানে থাকা আরেকজন ব্যক্তি, মীর শামসুল আলম বাবু এ অভিযোগ তুলেছেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading