এন্ড্রয়েড ও আইফোনের জন্য এমএস অফিস ফ্রি করে দিল মাইক্রোসফট!

মাইক্রোসফটের বিপুল জনপ্রিয় এমএস অফিস সফটওয়্যার প্যাকেজ এখন থেকে মোবাইল ডিভাইসে বিনামূল্যেই ব্যবহার করা যাবে। কারণ, আইফোন এবং এন্ড্রয়েড ডিভাইসের জন্য নির্মিত অফিস স্যুট এর লাইসেন্স ফ্রি করে দিয়েছে মাইক্রোসফট। অবশ্য, উভয় প্ল্যাটফর্মেই আগে থেকেই অফিস অ্যাপস উপলভ্য ছিল, কিন্তু সেগুলো ব্যবহার করার জন্য একটি অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন কেনার দরকার হত। অর্থাৎ এতদিন এন্ড্রয়েড ও আইওএসে ফ্রি’তে অফিস ব্যবহার করা যেতনা। আর গতকাল মোবাইলের জন্য এসএস অফিস পুরোপুরি ফ্রি করে দিল রেডমন্ড। এখন আর কোনো সাবস্ক্রিপশন লাগবেনা- সিম্পলি ইনস্টল করে অ্যাপটি চালানো যাবে।

অফিস স্যুটের স্মার্টফোন ভার্সনে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট পড়তে ও এডিট করতে পারবেন।

স্মার্টফোনে অফিস মোবাইল অ্যাপ ব্যবহার করতে চাইলে ওএসটি অবশ্যই এন্ড্রয়েড ৪.০ অথবা আইওএস ৭.০ (বা আপডেটেড) হতে হবে।

আইফোনের জন্য অফিস মোবাইল ডাউনলোড করতে চাইলে এই আইটিউনস লিংক ভিজিট করুন। আর এন্ড্রয়েডের জন্য এই গুগল প্লে স্টোর এড্রেস ভিজিট করে অফিস অ্যাপস ইনস্টল করে নিতে পারেন।

এছাড়া এন্ড্রয়েড ট্যাবলেট ও উইন্ডোজ ‘মেট্রো স্টাইল’ ইন্টারফেসের জন্যও স্পেশাল অফিস স্যুট ডেভলপ করছে মাইক্রোসফট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading