মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে উন্নীত

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সাইটটির মাসিক মোবাইল ভার্সন ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন (১০০ কোটি)তে উন্নীত হয়েছে। গত বছর ডিসেম্বরে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী প্রতিমাসে ফেসবুকে মোবাইল ভার্সন ইউজার ছিল ৯৪৫ মিলিয়ন।

মার্ক জাকারবার্গ আরও বলেছেন, ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের বর্তমানে ২০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। দুই বছর আগে, যখন ফেসবুক এটি কিনেছিল তখন এর ইউজার সংখ্যা ছিল ১০০ মিলিয়ন। সুতরাং ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়েই চলছে।

একের পর এক প্রযুক্তি কোম্পানি কিনে নিচ্ছে ফেসবুক। কিছুদিন আগে তারা হোয়াটসঅ্যাপ কিনে নেয়ার ঘোষণা দিয়েছে। সর্বশেষ ২ বিলিয়ন ডলারে অকালাস রিফট নামের একটি ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি কিনেছে ফেসবুক।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading