এন্ড্রয়েডে লাইভ ক্রিকেট স্কোর দেখাবে গুগল!

google search android Cricket

এন্ড্রয়েডের জন্য গুগল সার্চ অ্যাপে সম্প্রতি অনেকগুলো আপডেট আনা হয়েছে। কিন্তু সফটওয়্যারটির চেইনজলগে প্রথমদিকে এগুলো দৃশ্যমান ছিলনা। আর এখন গুগল বলছে, তারা অ্যাপটিতে ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সব আয়োজন রাখছে।

১৬ মার্চ রবিবার বাংলাদেশের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আইসিসি ওয়ার্ল্ড টি২০ টুর্নামেন্টের খেলা শুরু হবে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান লড়াই করবে। ইভেন্টকে সামনে রেখেই গুগল সার্চ অ্যাপে লাইভ ক্রিকেট স্কোর দেখার ফিচার চালু করল ওয়েব জায়ান্ট। এর মাধ্যমে আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইসের গুগল নাউ/সার্চ সফটওয়্যারের মাধ্যমে বল-বাই-বল স্কোর দেখতে পারবেন।

এছাড়া এখানে আপনি আপনার নিজের ফেভারেট টিম বাছাই করতে ও সামনে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর সময়সূচী সহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জানতে পারবেন।

প্লে স্টোর থেকে নতুন ভার্সনের এই গুগল সার্চ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading