মাইক্রোসফট নিজেই লিক করল উইন্ডোজ ৮.১ আপডেট-১

মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ এর আপডেট ১ লিক হয়েছে। এবার কোম্পানিটি নিজেই অসাবধানতাবশত এই কাজটি করেছে। মাইক্রোসফটের পাবলিক উইন্ডোজ আপডেট সার্ভারে রেডমন্ডের কর্মকর্তাদের জন্য আপডেট ফাইলটি আপলোড করা হয়েছিল। বেনামী এই আপডেটটি শুধুমাত্র মাইক্রোসফটের আভ্যন্তরীণ আইডি থেকেই ডাউনলোড করা যেত। কিন্তু কেউ কেউ ট্রিক্সের মাধ্যমে আপডেটটি ডাউনলোড করতে সমর্থ হয়।

বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে উইন্ডোজ ৮.১ আপডেট-১ এর লেটেস্ট লিকড ভার্সন পাওয়া যাচ্ছে। এই লিংক ভিজিট করে আপনিও চাইলে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তবে এটি ইনস্টল করবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে। কেননা লিকড সফটওয়্যারের কারণে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য আপনি কাউকেই দায় দিতে পারবেন না।

উইন্ডোজ ৮.১ আপডেট-১এ উইন্ডোজ ৮ স্টাইল (মেট্রো) অ্যাপ ব্যবহার আরও সহজ হবে। এখন আপনি সাধারণ ডেস্কটপ মুডে থেকেই মেট্রো অ্যাপ মিনিমাইজ, উইন্ডো রিসাইজ, নেভিগেশন, স্ন্যাপিং প্রভৃতি সুবিধা পাবেন।

উইন্ডোজের স্টার্ট স্ক্রিনেও উন্নতি এসেছে। এর লাইভ টাইলের ওপর এখন আগের থেকেও আরও বেশি অপশন পাওয়া যাবে। রাইট ক্লিকে কনটেক্সট মেন্যুতে প্রদর্শিত এসব অপশনের মধ্যে রয়েছে রিসাইজ, আনপিন প্রভৃতি।

উইন্ডোজ ৮.১ এর এই আপডেটে মাইক্রোসফট ডিফল্টভাবেই বুট-টু-ডেস্কটপ বৈশিষ্ট্য দেবে। অর্থাৎ, কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই সরাসরি ডেস্কটপ মুড চলে আসবে। উইন্ডোজ ৮ ও ৮.১ এ পিসিতে লগইন করার পর মেট্রো স্টাইলের স্টার্ট স্ক্রিন আসে।

উইন্ডোজ ৮.১ আপডেট-১ এর আরেকটি বড় পরিবর্তন হচ্ছে স্টার্ট মেন্যুতে পাওয়ার বাটন, যার অভাব আগের দুটি (৮ ও ৮.১) সংস্করণে সমালোচনার কারণ হয়েছিল। লেটেস্ট এই উইন্ডোজ বিল্ডে স্টার্ট বাটন তো থাকছেই, সেই সাথে মেট্রো স্টাইল স্টার্ট মেন্যুতেও পাওয়ার বাটন/ শাট ডাউন-রিস্টার্ট বাটন যুক্ত করা হয়েছে। সেই সাথে বোনাস হিসেবে এসেছে সার্চ অপশন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading