বিকাশে ১০০ টাকা বোনাস নিন কার্ড থেকে অ্যাড মানি করে

একের পর এক বোনাস অফার দিয়ে যাচ্ছে বিকাশ। গত দুই মাসের মধ্যে বিকাশে অ্যাড মানিতে ভাল পরিমাণ বোনাস নেয়ার সুবিধা দিয়েছে কোম্পানিটি। এ যেন বোনাসের উৎসব! বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক থেকে এবং কার্ড থেকে এড মানিতে এই অফারগুলো ঘোষণা করেছে কোম্পানিটি। আর গ্রাহকরাও সানন্দে লুফে নিয়েছেন প্রতিটি অফার।

এদের মধ্যে কিছু কিছু অফার ছিল নির্দিষ্ট গ্রাহকদের জন্য। সেক্ষেত্রে তারা বিকাশ অ্যাপে নোটিফিকেশনের মাধ্যমে সেই নির্দিষ্ট অফারের বিস্তারিত পেয়ে গেছেন। আর কিছু অফার ছিল সকল বিকাশ গ্রাহকের জন্য। এসব অফার সচল বিকাশ একাউন্ট হোল্ডাররা গ্রহণ করতে পারেন। আজকের পোস্টে এমনই একটি অফারের কথা জানবো যেটি সকল বিকাশ গ্রাহক উপভোগ করতে পারবেন।

এই অফারটি হচ্ছে একটি কার্ড-টু-বিকাশ অফার। অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার ব্যাংকের কার্ড থেকে বিকাশে এড করতে হবে। শর্ত মেনে কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করলে পাবেন ১০০ টাকা পর্যন্ত বোনাস। আবার আপনি যদি সীমিত পরিসরে অফারটি নিতে চান তাহলে সেটাও সম্ভব।

বিকাশ গ্রাহকরা বিকাশ অ্যাপ ব্যবহার করে অ্যাড মানি অপশনে গিয়ে কার্ড অপশন ব্যবহার কমপক্ষে ১০০০ টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ৫০ টাকা বোনাস। অফার চলাকালীন সময়ে সর্বোচ্চ ২ বার অ্যাড মানির জন্য সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশ ব্যাক পাওয়া যাবে অর্থাৎ প্রতি অ্যাড মানিতে ৫০ টাকা ক্যাশ ব্যাক।

ক্যাশ ব্যাক পেতে হলে অ্যাপ থেকে অ্যাড মানির জন্য উক্ত কার্ডটি সেভ করে নিজের বিকাশ একাউন্টে ১০০০ টাকা অ্যাড মানি করতে হবে। মনে রাখবেন, ক্যাশ ব্যাক পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সেভ করতে হবে। অ্যাড মানি করার পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে (শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটি বাদে) বিকাশ একাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।

অ্যাড মানি করার শর্তঃ

  • ক্যাশব্যাক পেতে প্রথমে কার্ড সেভ করে এরপর অ্যাড মানি করতে হবে।
  • সর্বোচ্চ ২ বার অফারটি উপভোগ করতে পারবেন।
  • সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারবেন।
  • ক্যাশব্যাক পেতে অবশ্যই নিজের একাউন্টে অ্যাড মানি করতে হবে।
  • ক্যাশব্যাকটি ৩ কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে।
  • বিকাশ অ্যাপের মধ্যে লেখা রয়েছে এই অফারটি ভিসা ডেবিট কার্ড দিয়ে উপভোগ করা যাবে।
  • অফারটি চলবে ১৫/০৩/২০২২ থেকে ৩০/০৪/২০২২ পর্যন্ত।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশ অ্যাপের মাধ্যমে ভিসা ডেবিট কার্ডের তথ্য সেভ করে কমপক্ষে ১০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে পরবর্তী ৩ কর্মদিবসের মধ্যে পাচ্ছেন ৫০ টাকা ক্যাশব্যাক। অফারটি উপভোগ করার জন্য নিজের বিকাশ একাউন্টে অ্যাড মানি করতে হবে। একজন গ্রাহক প্রতি অ্যাড মানিতে ৫০ টাকা করে অফার চলাকালীন সময়ে সর্বোচ্চ ২ বার সর্বমোট ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

👉 বিকাশ থেকে লোন নেয়ার আগে এই বিষয়গুলো বিবেচনা করুন

অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে, একটি ভিসা ডেবিট কার্ড বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্টে সেভ করে ১০০০ টাকা এড মানি করলে ৫০ টাকা বোনাস পাওয়া যাবে। এভাবে দুইবার ১০০০ + ১০০০ = ২০০০ টাকা এড মানি করলে ৫০ + ৫০ = ১০০ টাকা ক্যাশ ব্যাক বা বোনাস পাবেন।

বিকাশের সাইটে বলা হচ্ছে, “কোনো গ্রাহক যদি বিকাশ অ্যাপে আগে থেকে সেভ করা VISA কার্ড (সেভ অপশনে ট্যাপ করে অ্যাড মানি করার পর) থেকে অ্যাড মানি করে থাকেন, সেক্ষেত্রে তিনি বোনাস অফারটি পাবেন না;”

যেহেতু অফারটি অনেকদিন ধরে চলবে তাই আপনি চাইলে নিজে কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। যেমন, আপনি ভিসা ক্রেডিট কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সেভ করে ১০০০ টাকা অ্যাড করে দেখতে পারেন যে ক্যাশ ব্যাক পান কিনা। নিশ্চয়ই জানেন, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য রয়েছে।

আরেকটি এক্সপেরিমেন্ট হিসেবে আগে থেকে যদি আপনার ভিসা কার্ড বিকাশে অ্যাড করা থাকে তাহলে সেটা দিয়ে ১০০০ টাকা অ্যাড মানি করেও ট্রাই করতে পারেন। টাকা তো আপনার বিকাশ একাউন্টেই থাকবে! মনে রাখবেন নিজের বিকাশ একাউন্টে এড মানি করতে হবে। আর ৩ কার্যদিবস সময় লাগবে বোনাস পেতে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading