স্যামসাং গ্যালাক্সি এম২১ দিচ্ছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬০০০ mAh ব্যাটারি! 

স্যামসাং গ্যালাক্সি এম২১

স্যামসাং ঘোষণা করল সুলভ মূল্যের গ্যালাক্সি এম২১ স্মার্টফোন। গতবছরের গ্যালাক্সি এম২০ এর উত্তরসূরী হিসেবে শাওমি, অপো, রিয়েলমি প্রভৃতি বাজেট ব্র্যান্ডের সাথে লড়াই করার জন্য স্যামসাং তাদের এম সিরিজের স্মার্টফোনগুলো ডিজাইন করছে। গ্যালাক্সি এম২০ থেকে এম২১ এর হার্ডওয়্যারে বেশ কিছু উন্নয়ন এসেছে।

গ্যালাক্সি এম২১ এর পিছনে তিনটি ক্যামেরা লেন্স (৪৮+৮+৫ মেগাপিক্সেল) রয়েছে। সামনের দিকে দেয়া হয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ডিভাইসটিতে স্যামসাংয়ের এক্সাইনস ৯৬১১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির ৪জিবি/৬৪জিবি এবং ৬জিবি/১২৮জিবি ভ্যারিয়েশন থাকছে।

গ্যালাক্সি এম২১ চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। ৫১২জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে এতে।

আর হ্যাঁ, স্যামসাংয়ের এই সুলভ ফোনটিতে আরও পাবেন ৬.৪ ইঞ্চি ১০৮০পি ওএলইডি স্ক্রিন, ওয়াটারড্রপ নচ, ইউএসবি সি পোর্ট। এর পেছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। আরও থাকছে ৬০০০ এমএএইচ বিশাল ধারণক্ষমতার ব্যাটারি!

২৩ মার্চ থেকে ভারতে বিক্রি শুরু হবে স্যামসাং গ্যালাক্সি এম২১ ফোন। হয়ত বাংলাদেশের বাজারেও শীঘ্রই চলে আসবে এটি। তবে কবে আসবে সেটা নিশ্চিত না। ফোনটির দাম শুরু হবে ১৩ হাজার রূপি থেকে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading