আপনি নিশ্চয়ই ফেসবুক স্ক্রল করতে করতে এমন কিছু ইমেজ লক্ষ্য করেছেন যেখানে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড একে অপরের থেকে স্বাধীন। এসব ছবি মূলত পোর্ট্রেট/লেন্স ব্লার মুডে তোলা। এগুলোর ব্যাকগ্রাউন্ড স্থির রেখে সাবজেক্টকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মুভ করানো যায়।

যেসব মোবাইলে একাধিক ক্যামেরা লেন্স থাকে (মূলত ডেপথ সেন্সর) সেগুলো দিয়ে এ ধরনের থ্রিডি ছবি তোলা সম্ভব। এছাড়া সিঙ্গেল লেন্সের ক্যামেরায়ও সফটওয়্যার ট্রিকসের সাহায্যে থ্রিডি ছবি তোলা সম্ভব। ২০১৮ তে ফেসবুক থ্রিডি ছবি পোস্ট করার সুবিধা চালু করে।

কিন্তু এতদিন এই ফিচারটি শুধুমাত্র পোর্ট্রেট ঘরানার ছবি গুলোর জন্যই উপভোগ করা যেত। সম্প্রতি ফেসবুক যেকোন ছবির জন্য থ্রিডি ইফেক্ট চালু করার ঘোষণা দিয়েছে, অর্থাৎ এখন থেকে আপনি আপনার যেকোন ছবি ফেসবুকে আপলোড করে থ্রিডি ইফেক্ট উপভোগ করতে পারবেন।

ফেসবুকে কীভাবে আপলোড করবেন ৩ডি ফটো?

খুব সহজ। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুক অ্যাপ ওপেন করে স্ট্যাটাস আপডেট করার বক্সে ক্লিক করুন। সেখানে অনেকগুলো অপশন পাবেন যার মধ্যে থ্রিডি ফটো আপলোড করার একটি অপশন আছে। সেটি বাছাই করে ফটো আপলোড করুন। যদি পোর্ট্রেট/লেন্স ব্লার মোড থাকে তাহলে সেটা নিজ থেকেই পেয়ে যাবে। আর যদি পোর্ট্রেট মোডের ছবি না থাকে তাহলে ফেসবুক AI ব্যবহার করে ছবিটিকে থ্রিডি ইফেক্ট দিবে।

আর আইফোন থেকে থ্রিডি ফটো আপলোড করার নিয়ম সাধারণ ফটো আপলোড করার মতোই। যদি পোর্ট্রেট মোড থাকে তাহলে ফেসবুক অ্যাপ নিজ থেকেই সেটা ডিটেক্ট করে আপনাকে বলবে।

যদিও AI ব্যবহার করে 3D ফিচারটি সবার একাউন্টে বা সব ফোনের জন্য এখনই আসেনি, সেক্ষেত্রে আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading