জিমেইল অফলাইন – ইন্টারনেট ছাড়াই ব্যবহার করুন জিমেইলের বিভিন্ন সুবিধা!

গত বছর গুগল তাদের জিমেইলের ওয়েব ভার্সনে নতুন ফিচার আপডেট ও টুইকস এর পাশাপাশি এতে ব্র্যান্ড নিউ অফলাইন মোড ফিচার চালু করেছে। এই জিমেইল অফলাইন ফিচার ব্যবহার করে আপনি চাইলে ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনার পিসি ব্রাউজারে জিমেইলের বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।

জিমেইলের এই অফলাইন মোড শুধুমাত্র কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারেই কাজ করবে। তাই অন্য কোনো ব্রাউজার ব্যবহারকারী হলে এই অফলাইন ফিচার ব্যবহার করার জন্য আপনাকে প্রথমেই গুগল ক্রোম ইন্সটল করে নিতে হবে।

তো, জিমেইলে লগইন করে উপরের দিকে ডানপাশে গিয়ার আইকনটিতে ক্লিক করুন। মেন্যু থেকে সেটিংস পেইজে প্রবেশ করুন। এখন সেটিংস পেইজটির হেডার অংশের একদম ডানদিকে থাকা অফলাইন ট্যাবে যান। অথবা পিসিতে (ক্রোমে) জিমেইলে লগইন করে সরাসরি এই লিংক ভিজিট করুনঃ https://mail.google.com/mail/u/0/#settings/offline

সেখান থেকে আপনি অফলাইন মোডকে কাস্টমাইজ করে নিচে সেইভ চেঞ্জেস বাটন চাপলেই অফলাইন মোড অন হয়ে যাবে।

অফলাইন মোড কাস্টমাইজেশনের ক্ষেত্রে আপনি বিভিন্ন আপশন পাবেন। যেমনঃ সর্বশেষ কতদিন পর্যন্ত আপনার ইনবক্স সিঙ্ক করা হবে তা নির্ধারন করে দিতে পারবেন। পাশাপাশি মেসেজগুলো কি এটাচমেন্ট সহ নাকি এটাচমেন্ট ছাড়া ডাউনলোড হবে সেটাও আপনি বাছাই করে দিতে পারেন।

জিমেইল অফলাইন

যেহেতু এক্ষেত্রে আপনার পিসির হার্ড্ড্রাইভে মেসেজ ও এটাচমেন্টগুলো ডাউনলোড হবে তাই আপনি স্টোরেজ বাঁচাতে চাইলে সর্বোচ্চ এক সপ্তাহের ইমেইল স্টোর করাই যুক্তিযুক্ত হবে।

এখানে আপনি সিকিউরিটি রিলেটেড একটা অপশনও পাবেন। আপনি যদি আপনার একাউন্ট থেকে লগআউট করেন তাহলে এটি কি আপনার পিসিতে ডাউনলোড করা ডেটা মুছে ফেলবে নাকি রেখে দিবে সেটা নির্ধারন করার ক্ষমতাও আপনার হাতেই থাকছে।

অফলাইন সেটআপ হয়ে গেলে ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করার জন্য কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে mail.google.com লিংক ভিজিট করুন। এই লিংকটি বুকমার্ক করে রাখলে ভালো হয়।

অফলাইন অবস্থায় আপনি নতুন ইমেইল রিসিভ করতে পারবেন না। তবে সেন্ড করতে চাইলে ইমেইল লিখে সেন্ড অপশন বাছাই করলে সেটি আউটবক্সে জমা হবে, এবং নেট সংযোগ পেলে তখন মেইলটি ডেলিভারি হবে।

জিমেইল অফলাইন ফিচার বন্ধ করতে চাইলে প্রথমেই আপনি আপনার জিমেইল সেটিংস (https://mail.google.com/#settings/offline) থেকে এটি বন্ধ (আনচেক) করুন। এরপর ক্রোম ব্রাউজারের সেটিংস থেকে “অল কুকিজ অ্যান্ড সাইট ডেটা” রিমুভ করে দিন।

সব মিলিয়ে জিমেইলের এই অফলাইন ফিচার খুব কাজে দিবে আশা করা যাচ্ছে। বিশেষ করে যারা ব্যবসায়িক বা অফিশিয়াল কাজে লম্বা ভ্রমণ করেন তারা চাইলে চলতি পথে প্রয়োজনীয় ইমেইল লেখা ও ইনবক্স চেক করার বিষয়টা ইন্টারনেট ছাড়াই মিটিয়ে ফেলতে পারবেন।

আর হ্যাঁ, মোবাইলে জিমেইল অ্যাপে সেটিংস থেকে ইমেইল সিঙ্ক্রোনাইজ চালু করে রাখলে সেগুলোও ইন্টারনেট ছাড়া এক্সেস করতে পারবেন।

আপনি কি জিমেইল অফলাইন মোড ব্যবহার করেছেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading