ফেসবুকের ত্রুটি সনাক্তকারী জিতে নিলেন ১২,৫০০ ডলার!

ফেসবুকে সম্প্রতি এমন একটি ত্রুটি সনাক্ত হয়েছে যেটি ব্যবহার করে হ্যাকাররা যে-কারো ফেসবুক প্রোফাইলে আপলোডকৃত ফটো ডিলিট করে দিতে সক্ষম হতে পারত। ল্যাক্সম্যান মুথিয়া নামক একজন ব্লগার ফেসবুকের মারাত্নক এই ত্রুটি উন্মোচন করেছেন।

শুধুমাত্র ফেসবুকে থাকা ফটো’র আইডি নাম্বারের সাহায্যেই বিশেষ কোড ব্যবহার করে তিনি অন্য ফেসবুকারের ছবি মুছে ফেলতে সমর্থ হন। ছবির প্রকৃত আপলোডকারী ব্যক্তির অগোচরেই এসব ঘটে যেতে পারে।

ফেসবুকের গ্রাফ এপিআই সিস্টেমে ত্রুটি থাকায় এটি সম্ভব হয়েছে। বাগ’টি আবিষ্কার করার সাথে সাথে তিনি ফেসবুক কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

বাগ ধরিয়ে দিতে পারলে সনাক্তকারীকে পুরস্কার দিয়ে থাকে ফেসবুক। আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলনা। ভারতে বসবাসকারী ল্যাক্সম্যান মুথিয়া নামক ঐ ব্লগারকে ১২ হাজার ৫০০ ডলার পুরস্কার দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading