ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ শুরু

pm img 2015

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্মেলন ও মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এতে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ।

‘ভবিষ্যত এখানেই’ স্লোগান নিয়ে আসা এবারের ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হবে। এতে থাকছে বিভিন্ন ই-সেবার প্রদর্শনী ও সংশ্লিষ্ট সেমিনার। এছাড়া মোবাইল, ই-কমার্স, ই-গভর্নেন্স এবং বেসিস সফটএক্সপো নিয়ে থাকছে চারটি আলাদা প্রদর্শনী। নারীদের জন্যও থাকবে বিশেষ আয়োজন।

৯-১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট http://www.digitalworld.org.bd/

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading