উইন্ডোজ আরটি ভিত্তিক ট্যাবলেট উৎপাদন বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। কোম্পানিটি তাদের লুমিয়া ২৫২০ এবং সারফেস ২ নামক উইন্ডোজ আরটি ট্যাবলেট বন্ধের কথা নিশ্চিত করেছে। যদিও লেনোভো, স্যামসাং, আসুস এবং ডেল উইন্ডোজ আরটি উৎপাদন কেবল শুরু করেছিল, কিন্তু বিক্রির ধীর গতির কারণে ট্যাবলেট উৎপাদনকারীরা এবং এমনকি মাইক্রোসফট নিজেই তাদের এআরএম ভিত্তিক ট্যাবলেট তৈরি বন্ধ রাখছে।

টাচ নির্ভর অ্যাপ এবং ডেস্কটপ মুডে ‘অস্বাভাবিকতা’র কারনে উইন্ডোজ আরটি একটি ‘অদ্ভুত’ ওএস হিসেবেও আখ্যা পেয়েছিল।

উইন্ডোজ আরটি চালিত মাইক্রোসফটের ট্যাবলেট ‘সার্ফেস আরটি’ বাজারে সফলতার মুখ দেখতে ব্যর্থ হয়। সেই সমস্যাগুলো অনুধাবন করেই এই সিদ্ধান্ত নিল বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা এই কোম্পানিটি।

বর্তমানে উইন্ডোজ ১০ নিয়ে প্রচুর মাতামতি হচ্ছে। পরীক্ষামূলক অবস্থায়ই বেশ প্রশংসা কুড়িয়েছে লেটেস্ট এই উইন্ডোজ সংস্করণ। সবাই এখন মাইক্রোসফট এর  উইন্ডোজ ১০ এর দিকেই তাকিয়ে আছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading