মাত্র ৩৫ ডলারে উইন্ডোজ ১০ কম্পিউটার

raspberrypi 2

২০১২ সালে ‘রাসবেরি পাই’ তাদের কম মুল্যের ছোট্ট কম্পিউটার দিয়ে ভাল সাড়া ফেলে। আর এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ‘রাসবেরি পাই ২’ এবার আরও শক্তিশালী প্রসেসর, দ্বিগুণ র‍্যাম নিয়ে আসছে। এর সাথে থাকবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।

মাইক্রোসফট বলছে তারা উইন্ডোজ ১০ এর একটি ভার্সন নিয়ে আসছে যা ‘রাসবেরি পাই ২’ সাপোর্ট করবে। তবে উইন্ডোজ ১০ এর কোন ভার্সন দেয়া হবে তা পরিস্কার জানা যায়নি।

মাইক্রোসফট উইন্ডোজ ১০ সহ পূর্ণ রাসবেরি পাই ২ এর মুল্য হবে মাত্র ৩৫ ডলার। এতে উইন্ডোজ ১০ কীভাবে কাজ করবে তা জানতে আমাদের এটি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

রাসবেরি পাই ২ তে থাকছে এআরএম নির্ভর প্রসেসর। উইন্ডোজ ১০ প্রিভিউ এখন বেশ সারা ফেলেছে যা ট্যাবলেট, ফোন, পিসি এবং এক্সবক্স ওয়ানে চলবে। এতে আরও থাকছে ইউনিভার্সাল অ্যাপ, নতুন ব্রাউজার, স্টার্ট মেনু ইত্যাদি। মোট কথা রাসবেরি পাই ২ হতে হাচ্ছে সর্ব নিম্ন মুল্যে সর্বোত্তম আধুনিক প্রযুক্তির ছোঁয়া।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,311 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading