উইন্ডোজ ৮.১ এর ফ্রি ভার্সন নিয়ে কাজ করছে মাইক্রোসফট!

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে উইন্ডোজ ৮.১ এর একটি ফ্রি ভার্সনের ওপর কাজ করছে মাইক্রোসফট। সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি সাইট জেডডি নেট এই তথ্য প্রকাশ করেছে। সফটওয়্যারটির নাম হবে ‘উইন্ডোজ ৮.১ উইথ বিং’ যাতে মাইক্রোসফটের প্রধান প্রধান কিছু অ্যাপ্লিকেশন ও সার্ভিস বিল্ট-ইন থাকবে।

জেডডি নেটের রিপোর্ট থেকে জানা যায়, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ব্র্যান্ডিং নিয়ে সম্ভাব্য এই উইন্ডোজ ৮.১ ভার্সনে অফিস, ওয়ানড্রাইভ, স্কাইপ প্রভৃতি অ্যাপ এক্সক্লুসিভলি ফ্রি’তে দেয়া হবে।

windows 8.1 with Bing scএদিকে দি ভার্জ লিখছে, উইন্ডোজ ৮.১ উইথ বিং এডিশনের মাধ্যমে মাইক্রোসফট কম খরচের W8 কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা নিয়েছে। এটি উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য একটি ফ্রি বা লো-এন্ড আপগ্রেডও হতে পারে।

আমাদের ব্লগে নিয়মিত চোখ রাখলে নিশ্চয়ই জানেন, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের লাইসেন্স ফি ৭০ শতাংশ কমিয়ে পিসি নির্মাতা কোম্পানিগুলোর খরচ কমানোর পরিকল্পনা করছে মাইক্রোসফট। সুলভ মূল্যে বিক্রি হওয়া গুগল ক্রোমবুক কম্পিউটার প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দেয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে রেডমন্ড।

২৫০ ডলার মূল্যমানের নিচে বিক্রি হওয়া কম্পিউটারের জন্য এই নীতি প্রযোজ্য হবে বলে জানা যায়। এর আগে ওইএম কোম্পানিগুলোর নিকট উইন্ডোজ ফোন ওএস এবং উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম বিনামূল্যে সরবরাহ করার পরিকল্পনা করেছিল মাইক্রোসফট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading