উইন্ডোজে এন্ড্রয়েড অ্যাপ চালাতে ইচ্ছুক মাইক্রোসফট!

উইন্ডোজ চালিত মোবাইল ও কম্পিউটারের ব্যবহারযোগ্যতা অধিক পরিমাণে বৃদ্ধির লক্ষ্যে প্ল্যাটফর্মটিতে এন্ড্রয়েড এপ্লিকেশন চালানোর ব্যবস্থা করে দেয়ার চিন্তাভাবনা করছে মাইক্রোসফট। রেডমন্ডের পরিকল্পনার সাথে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি সাইট দি ভার্জ এই তথ্য জানিয়েছে। পত্রিকাটি লিখছে, মাইক্রোসফটের নিয়ন্ত্রণাধীন একটি থার্ড-পার্টি ‘এনাবলার’ এর সহায়তায় পরিচালিত এক স্টোর থেকে এসব অ্যাপস ডাউনলোড করা যাবে।

এন্ড্রয়েডের জন্য উইন্ডোজ ওপেন করা কি উচিৎ হবে মাইক্রোসফটের?

দি ভার্জের ঐ রিপোর্ট অনুযায়ী, উইন্ডোজ নির্মাতার এই প্ল্যান এখন পর্যন্ত একদম শুরুর দিকে রয়েছে। এমনকি কোম্পানিটির অভ্যন্তরেই কর্মকর্তাদের মধ্যে তর্ক-বিতর্ক চলছে যে শেষ পর্যন্ত উইন্ডোজে অফিসিয়ালভাবে এন্ড্রয়েড সমর্থন দেবে কিনা। কেননা কারও কারও মতে, মাইক্রোসফট নিজে যদি উইন্ডোজ ওএসে এন্ড্রয়েড সাপোর্ট দিয়ে দেয়, তাহলে সেটি প্ল্যাটফর্মটির দুর্বলতা হিসেবেও পরিগণিত হতে পারে (যা দূর করার জন্য এন্ড্রয়েডের সাহায্য নিচ্ছে রেডমন্ড);

অবশ্য, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এন্ড্রয়েড চালানোর প্রচেষ্টা এটাই প্রথম নয়। ব্লুস্ট্যাকস নামের একটি কোম্পানি প্রসেসর নির্মাতা এএমডি’র সাথে চুক্তি করেছে যার ফলে এআরএম প্রসেসর ও এমএমডি চিপের সমন্বয়ে উইন্ডোজ পিসিতেই ন্যাটিভ এন্ড্রয়েড অভিজ্ঞতা সরবরাহ করা সম্ভব হবে। উইন্ডোজ কম্পিউটারে ব্লুস্ট্যাকসের মাধ্যমে এন্ড্রয়েড ব্যবহার করতে চাইলে আমাদের এই পোস্টটি দেখুন

ইনটেল সম্প্রতি এমন কিছু চিপ বানানোর কথা নিশ্চিত করেছে যেগুলো একই পিসিতে এন্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাতে পারবে। অবশ্য, এর আগেই আসুস ও স্যামসাং তাদের নিজস্ব হাইব্রিড ল্যাপটপ প্রকাশ করেছে। স্যামসাং এটিভ কিউ নামের ট্যাবলেটে আপনি উইন্ডোজ ৮ এবং এন্ড্রয়েড ডুয়াল বুট সুবিধা পাবেন। অ্যাটিভ কিউ সম্পর্কে আরও জানতে আমাদের এই পোস্টটি দেখুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading