উইন্ডোজ ৮ লাইসেন্স বিক্রি ২০০ মিলিয়ন অতিক্রম

মাইক্রোসফটের পিসি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর লাইসেন্স বিক্রয়ের পরিমাণ ২০০ মিলিয়ন অতিক্রম করেছে বলে জানিয়েছে রেডমন্ড। ওএসটি লঞ্চ করার ৬ মাস পরে এর ১০০ মিলিয়ন লাইসেন্স বিক্রি হয়েছিল। এক বছর পার করে এসে ২০০ মিলিয়ন লাইসেন্স বিক্রি করতে সক্ষম হওয়ায় মাইক্রোসফটকে খুশিই মনে হচ্ছে। কোম্পানিটির একজন কর্মকর্মতা বলেছেন, “আমরা উইন্ডোজ ৮ এর ২০০ মিলিয়ন লাইসেন্স পার করেছি, যা বেশ চমৎকার।”

কিন্তু উইন্ডোজ ৭ বাজারে ছাড়ার ১ বছর পরে সফটওয়্যারটির ২৪০ মিলিয়নের বেশি লাইসেন্স বিক্রি হয়েছিল। এদিক থেকে উইন্ডোজ ৮ স্পষ্টতই পিছিয়ে আছে। অবশ্য, উইন্ডোজ ৮ এর যুগে এসে পিসি বিক্রিতেও ধীরগতি ছিল। সুতরাং এজন্য সফটওয়্যারটিকে এককভাবে দোষ দেয়ার অবকাশ নেই।

ডেস্কটপ কম্পিউটারের চাহিদা কমে যাওয়ায় নিজস্ব ব্র্যান্ডের ট্যাবলেট ডিভাইস “সার্ফেস” বাজারে এনেছিল মাইক্রসফট। তবে আইপ্যাড ও এন্ড্রয়েড ট্যাবের ভিড়ে এগুলো খুব একটা সুবিধা করতে পারেনি। সার্ফেসের আরটি (১) ভার্সন তো এক রকম ফ্লপ-ই করেছে। অবশ্য, সার্ফেসের ২য় সংস্করণের বিক্রি ভাল হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ ৮ এর স্টার্ট মেন্যু, স্টার্ট আইকন, টাইলস ভিত্তিক ইন্টারফেস, শাট ডাউন বাটন, অ্যাপ স্ন্যাপিং, বুট টু ডেস্কটপ প্রভৃতি সমালোচিত ইস্যু সমাধান করেছে মাইক্রোসফট। কোম্পানিটি আশা করছে, ওএসটির পরবর্তী আপডেটে (উইন্ডোজ ৮.১ আপডেট-১) ব্যবহারকারীরা আরও সুবিধাজনক কম্পিউটিং অভিজ্ঞতা পাবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading