২০১৩’তে আমেরিকায় শ্রেষ্ঠ দাতা মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী

zuckerberg and his wife chan ..ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান ২০১৩ সালে আমেরিকায় শ্রেষ্ঠ দাতা হিসেবে বিবেচিত হয়েছেন। এই দম্পতি গত বছর সিলিকন ভ্যালি ফাউন্ডেশনে ১৮ মিলিয়ন ফেসবুক শেয়ার দান করেছেন যার মূল্য ৯৭০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

ক্রোনিকল অব ফিলানথ্রোপি প্রকাশনার এক বার্ষিক র‍্যাংকিংয়ে দেখা যায়, মিঃ ও মিসেস মার্ক জুকারবার্গ গত বছর জুড়ে মোট ৭.৭ বিলিয়ন ডলার ডোনেশন দিয়েছেন। ৩০ বছরের কম বয়সী জুকারবার্গ ও তার স্ত্রী এই লিস্টের টপ র‍্যাংকিংয়ে স্থান পাওয়া সর্বকনিষ্ঠ দাতা।

ডিসেম্বরের শেষ নাগাদ দাতব্য খাতে ১৮ মিলিয়ন ফেসবুক শেয়ার দান করার ঘোষণা দেন কোম্পানিটির সিইও মার্ক জুকারবার্গ। তখন প্রতিটি ফেসবুক শেয়ার লেনদেন হচ্ছিল ৫৫ ডলারে। সুতরাং জুকারবার্গের এই উপহারের চূড়ান্ত মূল্য দাঁড়ায় প্রায় ১ বিলিয়ন (প্রকৃত হিসেবে ৯৯০ মিলিয়ন) মার্কিন ডলার। উল্লিখিত স্টকগুলো জুকারবার্গের ব্যক্তিগত মালিকানা থেকেই বিয়োগ করা হয়।

তখন মার্ক জুকারবার্গ তার নিজ পোর্টফোলিও থেকে মোট ৪১.৪ মিলিয়ন শেয়ার বিক্রি করেন, যার ফলে কোম্পানিটিতে তার ভোট দেয়ার ক্ষমতা ৫৮.৮% থেকে হ্রাস পেয়ে ৫৬.১% এ নেমে আসে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading