কারচুপি ঠেকাতে ভিডিও ভিউ নিয়মিত অডিট করবে ইউটিউব

youtube...,.গুগলের মালিকানাধীন ইউটিউব এখন থেকে সাইটটিতে শেয়ারকৃত ভিডিওগুলোর ওপর নিয়মিত বিরতিতে অডিট পরিচালনা করবে। ইউটিউবে প্রতিটি ভিডিও ক্লিপ কতবার প্লে করা হচ্ছে সেই সংখ্যায় যাতে কোন কারচুপি হতে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেবে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

ইতোপূর্বে ইউটিউবে স্প্যাম ভিউ স্ক্যানিং সিস্টেম চালু করা হয়েছে যা ভুয়া বা স্বয়ংক্রিয়ভাবে ভিউ যোগ করা প্রোগ্রাম চিহ্নিত করতে পারে। কোম্পানিটি বলছে, তাদের কাছে এরকম কিছু তথ্য-প্রমাণ আছে যে কোনো কোনো ভিডিও আপলোডকারী তাদের মুভি ক্লিপের জনপ্রিয়তা ফলাও করার জন্য অসমর্থিত উপায়ে ভিডিও-ভিউ বাড়াচ্ছে। এগুলো রোধ করার জন্যই উপরোক্ত ব্যবস্থা নিচ্ছে গুগল। তবে এর দ্বারা খুব কম সংখ্যক ভিডিও প্রভাবিত হবে, কেননা ভুয়া ভিউ বাড়ানো লোকের সংখ্যা মোট ইউজারের একটি ছোট্ট ভগ্নাংশ বলে জানিয়েছে ইউটিউব।

ভিডিও ক্লিপগুলি নিয়ে থার্ড পার্টি মার্কেটিং কোম্পানির সাথে কাজ করার সময়ও সাবধান হতে বলেছে ইউটিউব। কেননা অনেক ইউটিউব মার্কেটিং কোম্পানিই ফেইক ভিউ বিক্রি করছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading