স্যামসাং গ্যালাক্সি এস৫ ঘোষণা আসছে ২৪ ফেব্রুয়ারি?

টেক জায়ান্ট স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৫’ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। এরই মধ্যে সম্ভাব্য এই হ্যান্ডসেটের স্পেসিফিকেশনও প্রকাশ করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম। কিন্তু অফিসিয়াল ঘোষণা ছাড়া এসবকিছু নিয়েই সন্দেহ থেকে যায়। এবার স্যামসাং নিজেই গ্যালাক্সি এস৫ উন্মোচনের ইঙ্গিত দিল।

samsung unpacked 5

কোম্পানিটির গ্লোবাল ব্লগে প্রকাশিত এক পোস্ট থেকে জানা যায়, আগামী ২৪ ফেব্রুয়ারি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘স্যামসাং আনপ্যাকড’ ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২০১৪ এপিসোড ১ লেখা ঐ ইভেন্ট ইনভাইটেশন কার্ডের ওপর বড় আকারে ‘আনপ্যাকড ৫’ লেখা রয়েছে। এজন্যই ধারণা করা হচ্ছে, ঐদিন গ্যালাক্সি এস৫ স্মার্টফোন ঘোষণা করবে স্যামসাং।

ইতোমধ্যেই গ্যালাক্সি এস ৫ এর বেশ কিছু তথ্য ‘ফাঁস’ হয়েছে। স্মার্টফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন জানতে চাইলে আমাদের এই পোস্টটি দেখতে পারেন। আর এই লিংকে গ্যালাক্সি এস৫ এর হোমস্ক্রিনের লিকড স্ক্রিনশট দেখা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading