বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন থেকে কোম্পানিটির বিভিন্ন প্রচারণামূলক কর্মকান্ডে অংশ নেবেন এই তারকা ক্রিকেটার।

শনিবার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা।

বাংলালিংকের লোগোতে থাকা বাঘের ডোরাকাটা চিহ্নের দিকে ইঙ্গিত করে জিয়াদ সাতারা বলেন, “বাংলালিংক এবং সাকিব আল  হাসানের মধ্যে এই নতুন অধ্যায় যেন দুই বাঘের এক সাথে হয়ে নতুন কিছু অর্জনের পথে প্রথম ধাপ।”

ইমেজ ক্রেডিটঃ প্রিয়টেক

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,321 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *