নকিয়া আনছে সবচেয়ে সস্তা উইন্ডোজ ফোন ৮ মোবাইল লুমিয়া ৫২০

স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফিনল্যান্ডের কোম্পানি নকিয়া আজ মোট চারটি মোবাইল উন্মোচন করে। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় হচ্ছে লুমিয়া ৫২০ স্মার্টফোন। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসটির একটি বিশেষত্ব হচ্ছে, এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে সস্তা ডব্লিউপি ৮ স্মার্টফোন।

নকিয়া লুমিয়া ৫২০ এ আছে ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ এলসিডি ডিসপ্লে, ৫১২ মেগাবাইট র‍্যাম, ১ গিগাহার্টজ ডুয়াল কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ব্লুটুথ, ওয়াইফাই, থ্রিজি কানেক্টিভিটি প্রভৃতি। এই হ্যান্ডসেটটিতে কোন ওয়্যারলেস চার্জিং, এনএফসি বা মোবাইল ওয়ালেট ফিচার নেই। আর ডিসপ্লের রেস্যুলেশন খুব বেশি আহামরি না হলেও এর সুপার সেনসিটিভ টাচ এবং বিবর্ধনযোগ্য মেমোরি অপশন সেটটিতে কিছুটা হলেও “ভ্যালু অ্যাড” করেছে।

লুমিয়া ৫২০ এ ৫ মেগাপিক্সেল এইচডি অটোফোকাস ব্যাক ক্যামেরা আছে। এতে কোন ফ্রন্ট ক্যামেরা না থাকায় থ্রিজি ভিডিও কলের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পরতে পারেন। এছাড়া মাইক্রোসফটের স্কাইপ ভিডিও ফিচার ব্যবহার করতে গেলেও ফ্রন্ট ক্যামেরার অভাব বোধ করবেন লুমিয়া ৫২০ মডেলে। তবে এর মূল্য এবং অন্যান্য সব ফিচার বিবেচনা করলে কম বাজেটের মধ্যে অসাধারণ একটি ডিভাইস হতে পারে নকিয়ার এই হ্যান্ডসেট।

যুক্তরাষ্ট্রে টি-মোবাইলের ব্যানারে লুমিয়া ৫২০ এর দাম ঘোষণা করা হয়েছে মাত্র ১৮৩ ডলার। এলাকাভেদে এর দামে কিছুটা তারতম্য হলেও হতে পারে। তবে সস্তায় মাইক্রোসফট উইন্ডোজ ফোন এইটের স্বাদ নিতে চাইলে এর চেয়ে সুলভ বিকল্প আর নেই।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading