রিয়েলমি ৯ প্রো সিরিজ এলো দুটি ৫জি ফোন নিয়ে

দেশের বাজারে সম্প্রতি রিয়েলমি ৯আই ফোনটি মুক্তি পেয়েছ এরই মধ্যে গ্লোবালি লঞ্চ হয়ে গেলো রিয়েলমি ৯ প্রো সিরিজ। রিয়েলমি ৯ প্রো সিরিজে থাকছে রিয়েলমি ৯ প্রো ও রিয়েলমি ৯ প্রো+ , ডিভাইস দুইটি। চলুন জেনে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া রিয়েলমি ৯ প্রো ও রিয়েলমি ৯ প্রো প্লাস, ফোন দুইটি সম্পর্কে।

রিয়েলমি ৯ প্রো প্লাস 

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড ৬.৪ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেক্ট করবে এই ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের ডিসপ্লেকে। ডিসপ্লের টপ লেফট কর্নারের পাঞ্চ-হোল কাটআউটে স্থান পেয়েছে ফোনটির ১৬মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। এছাড়াও ১৮২গ্রাম ওজনের ফোনটির ব্যাক প্যানেলেও গ্লাস কোটিং দেওয়া রয়েছে।

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটি চলবে মিডিয়াটেক এর ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা। সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এটি। ৪৫০০মিলিএম্প এর ব্যাটারির রিয়েলমি ৯ প্রো প্লাস ৬০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে ৫০মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ও ২মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। উল্লেখ্য যে ফোনটির মেইন সেন্সরে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন রয়েছে। ডুয়াল স্পিকার এর পাশাপাশি ডলবি এটমোস সাপোর্টও রয়েছে ফোনটিতে।

মোট তিনটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটি। এখানে ইন্ডিয়ার বাজার দর অনুসারে ফোনের দাম দেওয়া হলো। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রিয়েলমি ৯ প্রো+ এর দাম ২৪,৯৯৯রুপি।

৮জিবি ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯রুপি। সর্বোচ্চ ভ্যারিয়েন্টে থাকছে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ, যার দাম পড়বে ২৮,৯৯৯রুপি। মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন ও সানরাইজ ব্লু – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ৯ প্রো+ ফোনটি।

রিয়েলমি ৯ প্রো প্লাস

একনজরে রিয়েলমি ৯ প্রো প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
  • চার্জিংঃ ৬০ওয়াট

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

রিয়েলমি ৯ প্রো

৬.৬ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে রিয়েলমি ৯ প্রো ফোনটিতে। এই ডিসপ্লে আবার ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ফোনের ডিসপ্লের টপ লেফট কর্নারে থাকা হোল-পাঞ্চ কাটআউটে ফোনটির ফ্রন্ট ক্যামেরা স্থান পেয়েছে।

কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজে পাওয়া যাবে রিয়েলমি ৯ প্রো।

রিয়েলমি ৯ প্রো এর ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ, যেখানে ৬৪মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ও২মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে।

👉 রিয়েলমি ফোনের দাম ২০২২

সেল্ফির জন্য ফোনের ফ্রন্টে রয়েছে ১৬মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩ এ রান করছে ফোনটি।

রিয়েলমি ৯ প্রো

রিয়েলমি ৯ প্রো ফোনটি পাওয়া যাবে দুইটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৭,৯৯৯রুপি দামে। অন্যদিকে সর্বোচ্চ ভ্যারিয়েন্ট, ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের রিয়েলমি ৯ প্রো পাওয়া যাবে ২০,৯৯৯রুপিতে। রিয়েলমি ৯ প্রো প্লাস এর মতো মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন ও সানরাইজ ব্লু – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ৯ প্রো।

একনজরে রিয়েলমি ৯ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • চার্জিংঃ ৩৩ওয়াট

আপনার কাছে কেমন লেগেছে রিয়েলমি ৯ প্রো সিরিজ? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading