সরাসরি জিমেইলেই অর্থ লেনদেন চালু করল গুগল!

অর্থ আদান প্রদানের নতুন সেবা চালু করেছে গুগল, যা জিমেইলের মাধ্যমেই সম্ভব। প্রাথমিকভাবে এই সেবা শুধু যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে। আর এই সেবার আওতায় অর্থ গ্রহণকারীর জিমেইল একাউন্টেরও দরকার নেই।

জিমেইলের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে চাইলে ইমেইল কম্পোজ করার সময় অ্যাটাচমেন্ট চিহ্নের ওপর মাউস এনে কারেন্সি/পাউন্ড(£) চিহ্নে ক্লিক করুন। এর মাধ্যমে আপনি ইমেইলের অ্যাটাচমেন্ট হিসেবে অর্থ প্রেরণ করতে যাচ্ছেন। এরপর সেন্ড বাটন প্রেস করুন। গ্রহীতা তার ইমেইলেই টাকা পাওয়ার নোটিফিকেশন দেখতে পাবেন। আপনি টাকার জন্য রিকোয়েস্ট করে একই ভাবে অ্যাটাচমেন্ট পাঠাতে পারেন।

যখন আপনি জিমেইল এর মাধ্যমে প্রথম টাকা রিসিভ করবেন তখন আপনাকে গুগল ওয়ালেটে একটি একাউন্ট খুলতে হবে এবং এটিকে ব্যাংক একাউন্ট অথবা ডেবিট কার্ডের সাথে লিঙ্ক করতে হবে। একবার আপনার একাউন্ট হয়ে গেলে আপনি আপনার রিসিভকৃত টাকা যেকোনো সময় সেন্ড, গুগল প্লেতে খরচ  এবং ব্যাংক একাউন্টে ট্রান্সফারের মাধ্যমে উত্তলন করতে পারবেন। এই সুবিধা আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের সকল ১৮+ বছর বয়সী ব্যবহারকারীদের জিমেইলে চালু করে দেবে গুগল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading