টুইটারে এলো গ্রুপ মেসেজিং এবং ভিডিও ক্যাপচারিং ও শেয়ারিং

video_blog_image

অবশেষে টুইটারে যুক্ত হচ্ছে গ্রুপ মেসেজিং সার্ভিস যা আপনাকে বন্ধু এবং পরিবারের সাথে গ্রুপ কনভার্সেশনের সুবিধা দিবে। টুইটারে যারা আপনার ফলোয়ার আপনি তাদের সাথে খুব সহজেই চ্যাট করতে পারবেন।

টুইটারের লক্ষ্য অন্যান্য মেসেঞ্জার যেমন ফেসবুক, উই চ্যাট এবং হোয়াটসঅ্যাপের সাথে প্রতিযোগিতা করা। যখন আপনি কাউকে ফেসবুকে অ্যাড করেন তখন সে আপনার সমস্ত প্রোফাইল ইনফরমেশন দেখতে পারবে কিন্তু টুইটারে ফলয়াররা একটি সংক্ষিপ্ত বায়ো দেখবে।

এছাড়া ফেসবুক যখন তাদের আইডেনন্টিটি রুলস আপডেট নিয়ে ব্যাস্ত তখন টুইটার যেকোনো ব্যক্তিকে সহজেই একাউন্ট করতে দিচ্ছে।

টুইটার আইওএস এবং এন্ড্রয়েড অ্যাপ আরও দিচ্ছে ভিডিও ক্যাপচারিং ও শেয়ারিং সুবিধা। এক্ষেত্রে ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ৩০ সেকেন্ড।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সকল টুইটার গ্রাহকের একাউন্টে এসব ফিচার চালু হবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading