উইন্ডোজ ৮.১ আপডেটে থাকছেনা ডিফল্ট মেট্রো স্টার্ট স্ক্রিন!

উইন্ডোজ ৮ এর মূল থিম থেকে আরও একধাপ পিছিয়ে যাচ্ছে মাইক্রোসফট। ওএসটির মেট্রো স্টাইল ইন্টারফেস সমালোচিত হওয়ার পর উইন্ডোজ ৮.১এ গত বছরই স্টার্ট আইকন ফিরিয়ে এনেছে কোম্পানিটি। কিন্তু তারপরেও ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অনুযায়ী এতে আরও পরিবর্তন আনতে যাচ্ছে রেডমন্ড। উইন্ডোজ ৮.১ আপডেটে বুট-টু-স্টার্ট সুবিধা অপশনাল হিসেবে দেয়া হয়েছিল, যা ব্যবহার করে পিসিকে সরাসরি ডেস্কটপ মুডে বুট করা যেত। কিন্তু প্রযুক্তি সাইট দি ভার্জ জানাচ্ছে, চলতি বছর রিলিজ পেতে যাওয়া উইন্ডোজ ৮.১ আপডেট-১ ডিফল্টভাবেই পিসি ডেস্কটপ মুডে বুট নেবে।

উইন্ডোজ ৮ এর মূল পরিবর্তন ছিল এর মেট্রো স্টাইল ইন্টারফেস ও অ্যাপস। এর ওপর ভিত্তি করে নির্মিত বিশেষ সফটওয়্যার নিয়েই সাজান হয় উইন্ডোজ স্টোর। মাইক্রোসফট তাদের প্রায় সকল এপ্লিকেশনের মেট্রো ভার্সন (উইন্ডোজ ৮ স্টাইল) ডেভলপ করেছে যা টাচস্ক্রিনের জন্য অধিক উপযোগী। কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীরাই তাদের উইন্ডোজ ৮ পিসিতে সাধারণ কিবোর্ড-মাউস ভিত্তিক উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করেন। তাই উইন্ডোজ প্ল্যাটফর্মের উপযোগীতা ধরে রাখার জন্যই মাইক্রোসফটের এই প্রচেষ্টা।

এছাড়া উইন্ডোজ ৮ এর আরেকটি সমালোচিত বৈশিষ্ট্য- পাওয়ার বাটনের অবস্থান বিষয়েও সমাধান দিচ্ছে রেডমন্ড। উইন্ডোজ ৮.১ আপডেট-১ এর স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে, মাইক্রোসফট এবার পাওয়ার বাটনটি আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে আসছে। এর টাইলস ভিত্তিক স্টার্ট মেন্যুতে ইউজার প্রোফাইলের একদম ডানপাশে নতুন দুটি বাটন যোগ করা হয়েছে। এর একটি হচ্ছে সার্চ বাটন এবং অন্যটি পাওয়ার বা শাট ডাউন বাটন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading