সুদূরপ্রসারী পেটেন্ট চুক্তিতে আবদ্ধ হল গুগল ও স্যামসাং

ওয়েব ও ইলেকট্রনিকস জগতের দুই শীর্ষস্থানীয় কোম্পানি গুগলস্যামসাং পরস্পরের মধ্যে একটি গ্লোবাল পেটেন্ট চুক্তি সই করেছে। প্রতিষ্ঠানদুটি বলছে, এই বৈশ্বিক ক্রস-লাইসেন্সিং এগ্রিমেন্টের ফলে মেধাস্বত্ব সঙ্ক্রান্ত আইনি জটিলতা কমে আসবে এবং উদ্ভাবন ত্বরান্বিত হবে।

মার্কিন ও কোরিয়ান ফার্মদুটির বর্তমানে বিদ্যমান বেশ কিছু প্রযুক্তি ও বাণিজ্যিক ক্ষেত্রে এবং আগামী দশক পর্যন্ত ফাইলকৃত যেকোন নতুন পেটেন্ট আবেদন এই চুক্তির আওতাভুক্ত হবে। এছাড়া এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়েও গুগল- স্যামসাং একসাথে কাজ করে যাচ্ছে।

এই ডিল’কে প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে স্যামসাং। কোম্পানিটি বলছে এটি ভবিষ্যতে গুগলের সাথে তাদের পেটেন্টজনিত মামলার ঝুঁকি কমাবে। চুক্তিটি স্যামসাংকে অ্যাপলের মত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেও শক্তিশালী করে তুলবে। বর্তমানে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলারের পেটেন্ট মামলা সক্রিয় আছে।

গুগলের মটোরোলা মবিলিটি ডিভিশনের সাথেও অ্যাপলের আইনী লড়াই চলছে। এদিক থেকেও সুবিধা খুঁজছে ওয়েব ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। তবে অ্যাপলও ছেড়ে দেয়ার পাত্র না। মাইক্রোসফট সহ আরও কয়েকটি জায়ান্ট টেক কোম্পানির সাথে এর আভ্যন্তরীণ পেটেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত রাখছে তারা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading