উইন্ডোজ ৮.১ এর আপডেটে আসছে বহুল আকাঙ্ক্ষিত সহজ শাট-ডাউন বাটন!

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের পিসি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ বেশ কয়েকটি কারণে সমালোচিত ছিল। এদের মধ্যে স্টার্ট বাটন না থকা, বুট টু ডেস্কটপ অপশনের অভাব, অপরিচিত স্টার্ট মেন্যু, শাট ডাউন/ পাওয়ার বাটন এর জটিলতা প্রভৃতি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। ব্যবহারকারীদের ফিডব্যাকের ভিত্তিতে ওএসটির পরবর্তী আপগ্রেড উইন্ডোজ ৮.১এ স্টার্ট বাটন ফিরিয়ে আনে মাইক্রোসফট। সেই সাথে বুট-টু-ডেস্কটপ এবং আরও কিছু ইউজার ইন্টারফেস ভিত্তিক টুইকস আসে। কিন্তু পাওয়ার বাটনের সমস্যাটি তখনও থেকে যায়।

আর এখন উইন্ডোজ ৮.১ আপডেট-১ এর স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে, মাইক্রোসফট এবার পাওয়ার বাটনটি আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে আসছে। এর টাইলস ভিত্তিক স্টার্ট মেন্যুতে ইউজার প্রোফাইলের একদম ডানপাশে নতুন দুটি বাটন যোগ করা হয়েছে।

উপরে দেয়া স্ক্রিনশটে যেমনটি দেখতে পাচ্ছেন, ব্যবহারকারী একাউন্ট ইমেজের ডানে প্রথমে আছে সার্চ বাটন এবং তার পরে রয়েছে বহুল আকাঙ্ক্ষিত পাওয়ার বাটন। এতে ক্লিক করে আপনি পিসি শাট-ডাউন/ স্লিপ/ রিস্টার্ট করতে পারবেন।

নিশ্চয়ই জানেন, উইন্ডোজ ৮ ও বর্তমান ৮.১এ পাওয়ার বাটন দেয়া আছে চার্ম মেন্যুতে যা মাউসের বিশেষ মুভমেন্টের পরে হাজির হয়। এটি অনেকের নিকট বিরক্তিকর। আশা করা যায় নতুন আপডেটের ফলে সেই বিরক্তির সমাধান আসবে। যতদূর জানা যায়, এসব ফিচার নিয়ে চলতি বছর ১১ই মার্চ উইন্ডোজ ৮.১ এর আপডেট-১ রিলিজ হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading