পেপালের সাথে প্রতিযোগিতায় নামবে অ্যাপল?

আপনি যদি একটি আইফোন ৫এস এর মালিক হয়ে থাকেন, তাহলে ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে অ্যাপল মুহুর্তেই আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে পারবে। খুব সম্ভবত, কোম্পানিটির নিকট আপনার ক্রেডিট কার্ডের তথ্যও আছে। এর আইবিকন সার্ভিস আপনার অনলাইন কমার্সকে আরও এগিয়ে নেবে। কিন্তু আরও এক ধাপ এগিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করছে, অ্যাপল এবার এমন একটি মোবাইল পেমেন্ট বিজনেস শুরু করতে চাচ্ছে যা কিনা বিশ্বখ্যাত অনলাইন পেমেন্ট সার্ভিস পেপাল, গুগল স্কোয়ার ও আইসিসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।

সংবাদ সংস্থাটি এ ব্যাপারে খুব বেশি বিস্তারিত তথ্য জানায়নি, তবে তারা বলেছে, পেমেন্ট প্রসেসিং ইন্ডাস্ট্রির কমপক্ষে পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তা অ্যাপলের এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত আছেন।

অবশ্য অ্যাপলের মোবাইল পেমেন্ট চালু করার প্রচেষ্টা এবারই প্রথম নয়। ডাব্লিউএসজের মতে, ২০১২ সালেও এরকম একটি সেবা লঞ্চ করার পরিকল্পনা করেছিল কোম্পানিটি। এখন দেখা যাক সর্বশেষ এই প্রচেষ্টা কেমন আগায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading